সর্বশেষ

এশিয়া কাপের ম্যাচে আরব আমিরাতকে হারালো ভারত

  • 6:22 am - September 11, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
স্বাভাবিকদের ৯ উইকেটে হারালো ভারত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ সেপ্টেম্বর-বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা পাওয়া সংযুক্ত আরব আমিরাতের শুরুটা ভালো হলো না। শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা ভারতের সামনে নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি তারা। ৯ উইকেটের বড় জয় পেয়েছে জাসপ্রিত বুমরাহ-হার্দিক পান্ডিয়াদের নিয়ে গড়া পূর্ণশক্তির ভারত।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৩ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ৫৭ রানের বেশি করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। জবাবে ৪ ওভার ৩ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তোলেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। ১৬ বলে ৩০ রান করে অভিষেক বিদায় নিলে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেন সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত তিনি ২ বল খেলে অপরাজিত ৭ রান করেছেন। এ ছাড়া গিলের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২০ রান।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আমিরাত। বিশেষ করে আলিশান শারাফু দারুণ কিছু শট খেলেছেন। তবে ১৭ বলে ২২ রান করে বুমরাহর বলে বোল্ড হয়েছেন। এরপরই ধস নামে তাদের ব্যাটিং লাইনআপে।

মোহাম্মদ ওয়াসিম বেশ কিছুক্ষণ এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১৯ রান। তবে আরেক প্রান্তে ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছিলেন!

২৬ রানে প্রথম উইকেট হারানো আমিরাত অলআউট হয় ৫৭ রানে। অর্থাৎ শেষ ৯ উইকেট হারিয়ে তারা যোগ করতে পেরেছে কেবল ৩১ রান।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au