নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন ১১ সেপ্টেম্বর-এসএ-টোয়েন্টিতে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অন্যদিকে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিট্যালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। এই দুই দলের হয়ে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি বা অনাপত্তিপত্র চেয়েছেন তাইজুল ও মোস্তাফিজুর।
দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টির নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ১৪ জন ক্রিকেটার। তার মধ্য থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন তাইজুল ইসলাম।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এসএ-টোয়েন্টির নিলাম। সেখানে ৫ লাখ র্যান্ডে তাইজুলকে দলে নেয় ডারবান সুপার জায়ান্টস। প্রথমবারের মতো বিপিএল ও দেশের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন বাঁহাতি এই স্পিনার।
৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। তবে এর আগেই দল পেয়ে যান মোস্তাফিজ। দুবাই ক্যাপিটালসের হয়ে তার খেলার বিষয়টি কয়েকদিন আগেই এক পোস্টের মাধ্যমে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টি এর চতুর্থ আসর। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
চতুর্থবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে খেলেছেন তিনি।
এর আগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন এই বাঁহাতি পেসার। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স, ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলার অভিজ্ঞতাও আছে মুস্তাফিজের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au