সর্বশেষ

ইয়ামালের সাথে সম্পর্ক বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন নিকোল

  • 6:24 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ সেপ্টেম্বর-আর্জেন্টাইন র‌্যাপ শিল্পী নিকি নিকোলের সঙ্গে বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামালের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনাটা বেশ কিছুদিনের। স্প্যানিশ তারকা ফরোয়ার্ড যার স্বপক্ষে নানা ইঙ্গিতও দিয়েছেন। এর মাঝেই সম্প্রতি গুঞ্জন ছড়ায় ১৩ দিন পরই ইতি ঘটছে ইয়ামাল-নিকোল রোম্যান্সের। তবে সেই গুঞ্জন উড়িয়ে বার্সেলোনায় বেশ ভালো এবং ভালোবাসাময় পরিস্থিতিতে আছেন বলে নিকোল জানিয়েছেন।

সম্প্রতি বার্সেলোনার একটি ফ্যাশন গালায় দেখা গেছে রোজারিও’র জনপ্রিয় গায়িকা নিকোলকে। এই সময় তাকে ইয়ামালের সঙ্গে আংটি বদল নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি অনেক বেশি ভালোবাসায় মজেছি এবং অনেক খুশি। ২৫ বছর বয়সী এই গায়িকা বর্তমানে বার্সেলোনায় উষ্ণ আতিথেয়তাও পাচ্ছেন বলে জানিয়েছেন, ‘আমি বার্সেলোনায় অনেক ভালো আছি। সত্যি কথা বলতে এখানকার মানুষ এত বেশি আন্তরিকতা দেখাচ্ছে যে আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ।

এদিকে, বার্সেলোনার ওই অনুষ্ঠানে গণমাধ্যম ও ক্যামেরার চোখ বারবার ইয়ামালের প্রেমিকার দিকে ঘুরছিল। তবে বিব্রতকর প্রশ্ন বা পরিস্থিতি এড়াতে প্রতিবারই তাদের থেকে পালিয়ে বাঁচার চেষ্টা ছিল নিকোলের। এর মাঝেই কাতালান সংবাদমাধ্যম ‘ডারিও এআরএ’কে সংক্ষেপে ইয়ামালদের ভাষা শেখার ইচ্ছা আছে বলে জানান নিকোল। তিনি বলেন, ‘আমার কাতালান ভাষা শিখতে হবে।’ অবশ্য ওই অনুষ্ঠানে ফ্যাশন জগতের আরও জনপ্রিয় কিছু মুখ উপস্থিত হওয়ায় নিকোলের দিক থেকে লাইমলাইটটা কমেছে বলে উল্লেখ করে সংবাদমাধ্যমটি।

গত ১৩ জুলাই ১৮ বছর বয়স পূর্ণ করেছেন ইয়ামাল। তার জন্মদিনের পার্টিতে অন্যতম আকর্ষণ ছিলেন নিকোল। পার্টিতে প্রায় সারাক্ষণ ইয়ামালের পাশে ছিলেন তিনি। মূলত তখন থেকেই জল্পনা শুরু হয়। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চাইলেও পরে ইয়ামাল নিজেই আর্জেন্টিনার র‌্যাপারের সঙ্গে সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কয়েকদিন আগে স্পেনের একাধিক সংবাদমাধ্যম দাবি করে, ইয়ামাল-নিকোলের সম্পর্ক ভেঙে গেছে।

সেখানে দাবি করা হয়, তাদের ভালোবাসা ১৩ দিনের বেশি টেকেনি। এতে শুরু হয় নতুন জল্পনা।

সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন ইয়ামালের স্প্যানিশ সতীর্থ নিকো উইলিয়ামস। এই তারকা ফরোয়ার্ড গত ৭ সেপ্টেম্বর বিশ্বকাপের বাছাইপর্বে তুরস্কের বিপক্ষে জয়ের পর স্পেনের ড্রেসিংরুমের একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে বেশ হাসি মুখে দেখা যাচ্ছে ইয়ামালকে। একটি হাত দিয়ে আলতো করে ঢাকা মুখ। অনেকটা উড়ন্ত চুম্বন দেওয়ার ভঙ্গি। অন্য হাতে মোবাইল ফোন। তার ওয়ালপেপারে নিকোলের সঙ্গে তার আবেগঘন মুহূর্তের ছবি।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উইলিয়ামস লিখেছেন, ‘আমাদের ছেলে প্রেমে পড়েছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au