সর্বশেষ

অ্যাপলের আইওএস ২৬: নতুন আইফোনে আসছে ১৫ সেপ্টেম্বর থেকে

  • 6:27 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:৫৪ বার
নতুন আইওএস ২৬ সংস্করণে থাকছে একাধিক নতুন ফিচার ও ডিজাইনের পরিবর্তন। ছবি: নিউজ বাইটস

মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: অ্যাপল সম্প্রতি তাদের সবচেয়ে বড় ইভেন্টে নতুন আইফোন ১৭ সিরিজ এবং আইফোন এয়ার উন্মোচনের পাশাপাশি ঘোষণা করেছে বহুল প্রতীক্ষিত আইওএস ২৬ অপারেটিং সিস্টেম। বেটা সংস্করণ ইতিমধ্যেই উন্মুক্ত হলেও, চূড়ান্ত (স্টেবল) সংস্করণ আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা থেকে সব উপযুক্ত আইফোন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। নতুন আইফোনগুলোতে সফটওয়্যারটি ডিফল্টভাবে ইনস্টল থাকবে।

নতুন আইওএস ২৬-আসছে কোন ফিচারগুলো

আইওএস ২৬-এ একাধিক নতুন ফিচার এবং ডিজাইনের পরিবর্তন এসেছে। এর মধ্যে মূল ফিচারগুলো হলো:

  • লিকুইড গ্লাস ইন্টারফেস: নতুন স্বচ্ছ ও পানি গড়িয়ে চলার ডিজাইন, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও নান্দনিক করবে।
  • স্মার্টার সিরি: অ্যাপলের ভয়েস সহকারী সিরি আরও প্রাঞ্জল ভাষা বুঝতে সক্ষম হবে এবং স্ক্রিনের কনটেক্সট অনুযায়ী সঠিক উত্তর দেবে।
  • নতুন কল ফিচারস: লাইভ ভয়েসমেইল, কল স্ক্রিনিং এবং উন্নত কল কন্ট্রোল সুবিধা।
  • ফটো অ্যাপ রিডিজাইন: সরল লেআউট, নিজের মতো করে কালেকশন সাজানো, ক্যারোসেল হাইলাইটস এবং উন্নত সার্চ।
  • নতুন পাসওয়ার্ডস অ্যাপ: পাসওয়ার্ড, পাসকি, ওয়াইফাই লগইন এবং শেয়ার্ড ক্রেডেনশিয়াল এক জায়গায় সংরক্ষণ।
  • মেসেজিং আপগ্রেড: ইমোজি ও স্টিকার ট্যাপব্যাক, টেক্সট ইফেক্ট, নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো এবং স্যাটেলাইট মেসেজিংয়ের সুবিধা বৃদ্ধি।
  • আইফোন মিররিং অন ম্যাক: ম্যাক থেকে সরাসরি আইফোন নিয়ন্ত্রণ করা যাবে, অডিওসহ পূর্ণ নিয়ন্ত্রণ।
  • ট্যাপ টু ক্যাশ (ওয়ালেট ফিচার): দুই আইফোন একসঙ্গে ধরলেই টাকা ট্রান্সফার করা যাবে।
  • মেইল অ্যাপ উন্নতি: প্রাইমারি, ট্রানজ্যাকশনস, আপডেটস ও প্রমোশনস হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মেইল ভাগ হবে।
  • জার্নাল অ্যাপ আপডেট: ইনসাইটস ড্যাশবোর্ড, এন্ট্রি সার্চ এবং রাইটিং গোলস নামে নতুন অপশন।
  • গেম মোড: গেম খেলার সময় কম লেটেন্সি এবং উন্নত পারফরম্যান্স।
  • অ্যাক্সেসিবিলিটি ফিচার: আই ট্র্যাকিং, ভয়েস শর্টকাট, মিউজিক হ্যাপটিকস ও মোশন কিউ-এর মাধ্যমে ব্যবহার আরও সহজ।

কোন কোন আইফোনে মিলবে আইওএস ২৬

আইওএস ২৬ নিম্নলিখিত মডেলগুলোতে আপডেট হিসেবে পাওয়া যাবে:

  • আইফোন ১৬ সিরিজ: ১৬ই, ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্স
  • আইফোন ১৫ সিরিজ: ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো, ১৫ প্রো ম্যাক্স
  • আইফোন ১৪ সিরিজ: ১৪, ১৪ প্লাস, ১৪ প্রো, ১৪ প্রো ম্যাক্স
  • আইফোন ১৩ সিরিজ: ১৩, ১৩ মিনি, ১৩ প্রো, ১৩ প্রো ম্যাক্স
  • আইফোন ১২ সিরিজ: ১২, ১২ মিনি, ১২ প্রো, ১২ প্রো ম্যাক্স
  • আইফোন ১১ সিরিজ: ১১, ১১ প্রো, ১১ প্রো ম্যাক্স
  • আইফোন এসই (২য় প্রজন্ম এবং পরবর্তী ভার্সন)

তবে আইওএস ২৬-এর কিছু উন্নত ফিচার, বিশেষ করে অ্যাপল ইন্টেলিজেন্স-সংক্রান্ত ফিচারগুলো শুধুমাত্র আইফোন ১৬ সিরিজ এবং আইফোন ১৫ প্রো/প্রো ম্যাক্স-এ উপলব্ধ থাকবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au