বাংলাদেশ

জাকসু নির্বাচনে ব্যালট পেপার নিয়ে শঙ্কা ছাত্রদল প্রার্থীর, শিবিরের বিরুদ্ধে নীলনকশার অভিযোগ

  • 8:18 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রদল–সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রদল–সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ছাত্রশিবির কারচুপির মাধ্যমে জয়ের জন্য নীলনকশা তৈরি করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

লিখিত বক্তব্যে শেখ সাদী হাসান বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু প্যানেল ঘোষণার পর থেকেই আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে আমরা যখন পূর্ণ প্যানেলে বিজয়ের আশা করছি, ঠিক সে সময় ভোটগ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই যে জামায়াতে ইসলামীর একটি কোম্পানি থেকে যথাযথ ক্রয় প্রক্রিয়া ছাড়াই নির্বাচন কমিশন ব্যালট পেপার ও ভোট গণনার জন্য ওএমআর মেশিন সংগ্রহ করেছে।”

তিনি দাবি করেন, ছাত্রশিবিরকে জয়ী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। “আমরা ভোট গণনায় কারচুপির আশঙ্কা করেছিলাম। বিষয়টি জানাজানি হলে শিক্ষক ও শিক্ষার্থীদের চাপে নির্বাচন কমিশন ওএমআর মেশিনে ভোট গণনা না করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। তবে একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়েই আজকের নির্বাচন হচ্ছে,” বলেন তিনি।

শেখ সাদী হাসান আরও অভিযোগ করেন, “ছাত্রশিবির তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির নীলনকশা করেছে। আমরা নতুন ব্যালট পেপারের দাবি জানিয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন আমাদের দাবি উপেক্ষা করে জামায়াত–শিবিরের কোম্পানির ব্যালট দিয়েই ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়। এই পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানাচ্ছি। তারপরও আশা রাখছি, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে এবং শিবিরের নীলনকশা বাস্তবায়নে কোনো অপতৎপরতা চালাবে না।”

তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসের আশপাশে জামায়াত–শিবিরের অনেক নেতা-কর্মী জড়ো হয়েছেন, যা সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত করছে। তার ভাষায়, “আমরা শুনতে পাচ্ছি, জামায়াত–শিবিরের অনেক নেতা-কর্মী ক্যাম্পাসের আশপাশে অবস্থান করছেন। এতে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে নিরুৎসাহিত হতে পারেন।”

এই শাখার আরও খবর

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au