বিশ্ব

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

  • 12:52 pm - September 06, 2026
  • পঠিত হয়েছে:১৫ বার
নেপালে ভয়াবহ পাহাড়ি বন্যায় প্রায় ১৪শ মানুষের মৃত্যু হয়েছে। ছবি: এএফপি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) ভাইস চেয়ার ডায়ানা উর্গে-ভোরসাটজ।

এক সাক্ষাৎকারে ডায়ানা উর্গে-ভোরসাটজ বলেন, চলতি বছরের জুনে বিশ্বজুড়ে যে ভয়াবহ তাপপ্রবাহ দেখা গেছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এমন পরিস্থিতি তৈরি হওয়া সম্ভব হতো না। দীর্ঘমেয়াদি আবহাওয়ার প্রবণতাও ইঙ্গিত দিচ্ছে, সামনে আরও উষ্ণ গ্রীষ্ম এবং চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে।

সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির পরিবেশবিদ্যার এই অধ্যাপক বলেন, নেপালে সম্প্রতি যে ভয়াবহ পাহাড়ি বন্যা হয়েছে, তার মতো আরও অনেক বড় দুর্যোগ ভবিষ্যতে ঘটার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যত বাড়বে, ততই বন্যা, খরা, দাবানল ও তীব্র তাপপ্রবাহের ঝুঁকি বাড়তে পারে।

তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি বলেও আশ্বস্ত করেছেন ডায়ানা। তার মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বর্তমান প্রবণতা থামানোর সুযোগ এখনো রয়েছে। এজন্য বিশ্বকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দ্রুত পরিচ্ছন্ন জ্বালানির দিকে যাওয়া। কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ও অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ পাহাড়ি বন্যায় প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। এখনো ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক রয়েছেন।

নেপালের এই দুর্যোগকে উদাহরণ হিসেবে তুলে ধরে ডায়ানা উর্গে-ভোরসাটজ সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই বৈশ্বিকভাবে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে পারে বিভিন্ন দেশ।

সুত্রঃ ফ্রান্স ২৪

এই শাখার আরও খবর

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au