বাংলাদেশ

জাকসু নির্বাচনে ভোট ১৫ হলের গণনা শেষ, বেলা ১টার মধ্যে সম্পন্ন হওয়ার আশা নির্বাচন কমিশনের

  • 3:42 pm - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৯৯ বার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা চলছে। আজ শনিবার সকালে। এ নিয়ে তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা শেষের পথে। ইতোমধ্যে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে বলে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী। তিনি আশা প্রকাশ করেন, বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ হবে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়। এরপর থেকে টানা তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই গণনা অনুষ্ঠিত হচ্ছে। তবে গণনা কখন শেষ হবে তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার রাতে জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। তবে পরবর্তীতে তিনি সময়সীমা পরিবর্তনের ইঙ্গিত দেন। এর আগে নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলমও কয়েক দফা আলাদা আলাদা সময়সীমার কথা জানান।

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন,
“ফলাফল স্থগিতের কোনো ষড়যন্ত্র হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।”
তিনি দাবি করেন, ম্যানুয়াল পদ্ধতিতে দ্রুত ভোট গণনা শেষ করে ফল ঘোষণা করতে হবে।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার শুক্রবার রাত পৌনে নয়টার দিকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি নতুন কলা ভবনের নিচে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে জানান, ২১টি হলের মধ্যে ১৯টির ভোট গণনা শেষ হয়েছে। গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট নন—এমন কাউকে গণনায় যুক্ত করা হয়নি বলে তিনি দাবি করেন।

ভোট গণনা শেষ হওয়ার নির্দিষ্ট সময় নিয়ে নানা ধরনের ঘোষণা আসায় শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে।

 

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au