নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, দেশটি শিগগিরই তাদের পারমাণবিক অস্ত্র ও প্রচলিত সামরিক শক্তি একসঙ্গে জোরদার করার নীতি ঘোষণা করবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কেসিএনএ জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় কিম বলেন, আসন্ন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে জাতীয় প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে পারমাণবিক বাহিনী ও প্রচলিত সেনাবাহিনী সমানভাবে এগিয়ে নেওয়ার নীতি উপস্থাপন করা হবে।
শুক্রবার কিম উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর একটি গোলাবর্ষণ মহড়া প্রত্যক্ষ করেন এবং একটি হাসপাতালের নির্মাণকাজও পরিদর্শন করেন।
এ মাসের শুরুর দিকে বেইজিং সফরের পর দেশীয় কর্মকাণ্ডে কিমের এ সক্রিয়তা দেখা যাচ্ছে। ওই সফরে তিনি চীন ও রাশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান আরও উজ্জ্বল করে তোলে।
এদিকে, শনিবার কেসিএনএ একটি মন্তব্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথভাবে পরিকল্পিত আসন্ন সামরিক মহড়াকে “পারমাণবিক যুদ্ধের মহড়া” আখ্যা দিয়ে সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে, এ ধরনের মহড়াই উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অবস্থান আরও জোরদার করার যৌক্তিকতা প্রদান করে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au