বাংলাদেশ

সন্ধ্যা ৭টার মধ্যেই জাকসু নির্বাচনের ফল প্রকাশ হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার

  • 5:36 pm - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ শনিবার সন্ধ্যা ৭টার মধ্যেই ঘোষণা করা হতে পারে। বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এই ফল প্রকাশের প্রস্তুতি চলছে। শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

সিইসি মনিরুজ্জামান বলেন,

“ভোট গণনার কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে। দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে গণনার কাজ শেষ হবে বলে আশা করছি। এরপর ফল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন আজ সন্ধ্যা ৭টার মধ্যেই নির্বাচনের ফল ঘোষণা করা যায়।”

এর আগে সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী সাংবাদিকদের জানিয়েছিলেন, দুপুর ২টার মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হতে পারে। তবে এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, লুৎফুল এলাহী হয়তো ভোট গণনার কাজ শেষ হওয়ার সময়সূচি উল্লেখ করেছেন।

সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন,

“আমি বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে আমাদের কাছে কোনো লিখিত পদত্যাগপত্র এখনো জমা পড়েনি।”

ভোট গণনায় দীর্ঘসূত্রিতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়েই কমিশন ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেয়, যা সময়সাপেক্ষ হয়ে পড়েছে। তিনি বলেন,

“প্রায় ৬৫০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। প্রত্যেকের ভোট সঠিকভাবে যাচাই করতে হচ্ছে। এ কারণে ভোট গণনায় সময় লাগছে।”

এ ছাড়া শুক্রবার ভোট গণনার সময় একটি দুঃখজনক ঘটনার উল্লেখ করেন তিনি। সিনেট ভবনের দরজায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান কমিশনের একজন সহকর্মী। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন,

“ঘটনাটি আমাকে মারাত্মকভাবে শোকাহত করেছে। এর প্রভাব ভোট গণনাতেও পড়েছিল। কিছু সময়ের জন্য গণনা বন্ধ ছিল। তবে পরে আবার শুরু হয়, যা এখনো চলমান।”

ফলাফল ঘোষণার ভেন্যু সম্পর্কিত প্রশ্নের জবাবে সিইসি মনিরুজ্জামান বলেন,

“ফলাফল ঘোষণার স্থান এখনো চূড়ান্ত করা হয়নি। তবে আমার মনে হয়, সিনেট কক্ষেই ভোটের ফল ঘোষণা করা হবে।”

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু ও ২১টি হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হলেও নানা জটিলতা, অনিয়মের অভিযোগ, ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত এবং সহকর্মীর মৃত্যুর ঘটনায় গণনা ধীরগতিতে এগিয়েছে। এর ফলে ফল প্রকাশে অনিশ্চয়তা ও বিলম্ব দেখা দেয়।

তবে কমিশনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আজই—সন্ধ্যা ৭টার মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au