সর্বশেষ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে মোদির অভিনন্দন

  • 6:49 pm - September 13, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেছেন, নেপালের শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত অঙ্গীকারবদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ,মাননীয় সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে জানাই আমার আন্তরিক অভিনন্দন। নেপালের মানুষের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য আমরা সবসময় প্রতীজ্ঞাবদ্ধ।

সহিংস আন্দোলনে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর নতুন নির্বাচনে সংশ্লিষ্ট পক্ষদের মতপার্থক্য দেখা যায়। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে দায়িত্ব দিতে সবাই কমবেশি সহমত প্রকাশ করলেও পার্লামেন্ট ভাঙার প্রশ্নে দেখা দেয় অচলাবস্থা। শুক্রবার দিনব্যাপী আলোচনার পর অবশেষে রাতে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেলের কাছে শপথ গ্রহণ করেন কার্কি। এরমধ্যে দিয়ে সরকার প্রধান হিসেবে প্রথম কোনও নারীকে পেলো নেপাল।

উল্লেখ্য, প্রধান বিচারপতি পদেও নেপালের প্রথম নারী ছিলেন সুশীলা কার্কি।

দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে নেপালে চলমান আন্দোলন সহিংস হয়ে উঠলে দেশটি অস্থিতিশীল হয়ে পড়ে। তবে অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে অচলাবস্থা কাটবে বলে আশা করছেন অনেকে।

অন্তর্তবর্তী সরকার গঠনে নেপালকে অভিনন্দন জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিকট প্রতিবেশি, বন্ধুপ্রতিম গণতান্ত্রিক রাষ্ট্র এবং উন্নয়নে দীর্ঘদিনের অংশীদার হিসেবে দুদেশের মানুষের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত।

তরুণ বিক্ষোভকারী থেকে শুরু করে রাজনৈতিক গোষ্ঠী, সবার কাছ থেকেই সমর্থন পেয়েছেন কার্কি। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তার সুপারিশে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। এরপর প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

তথ্যসূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের

মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

মেলবোর্ন,২ জুলাই- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। দীর্ঘ সময় পর এই অলৌকিক উদ্ধার…

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

মেলবোর্ন,২ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর…

কাগজের বদলে ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, শুরু হলো নতুন যুগ

মেলবোর্ন,২ জুলাই- দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করতে এলসি (লেটার অব ক্রেডিট) এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ডিজিটালভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।…

মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু

মেলবোর্ন,২ জুলাই-  বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে…

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

মেলবোর্ন,২ জুলাই- ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি। বার্তাসংস্থার হাতে আসা নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au