লিড নিউজ

উপদেষ্টা পরিষদেও মাহফুজকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

  • 10:46 pm - September 13, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার ও তার উপদেষ্টা পরিষদের ভেতর পর্যন্ত তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ করে তাকে নীরবে মোকাবিলার বা হত্যার মতো ‘মৌন সম্মতি’ তৈরি করা হয়েছে — এমনটি তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে জানিয়েছেন।

নাহিদ দাবি করেন, লন্ডনে মাহফুজ আলমকে টার্গেট করে হামলার চেষ্টা করা হয়েছে এবং এর আগেও আমেরিকায় একইভাবে তাকে অপদস্থ বা আক্রমণের চেষ্ঠা হয়েছে। তিনি বলেন, বারবার এই হামলার চেষ্টা হচ্ছে কারণ ‘মাহফুজ আলমই টার্গেট’ এবং পরবর্তী ধাপে অন্যান্য নেতাকর্মীরাও টার্গেট হবে — বলে সতর্ক করেন নাহিদ।

এনসিপি আহ্বায়ক আরো জানান, এ ধরনের হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার কখনওই শক্তশালী পদক্ষেপ গ্রহণ করেনি এবং উপদেষ্টা পরিষদ বা প্রেস সচিব কেউই কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা দেননি। তাই সরকারের অচল মনোভাব ও নীরবতা-ই দুর্বলতা তৈরি করছে; ফলে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেই মাহফুজ আলমকে অপদস্থ করে ‘মৌন সম্মতি’ গড়ে উঠছে — এমন বক্তব্য তিনি দিয়েছেন এবং বলেছেন, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।

নাহিদের বক্তব্যে আরও বলা হয়েছে, ফ্যাসিবাদ বিরোধিতার আড়ালে প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদের পুনরাগমন ঘটাতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি সময় পাওয়া যায়, তবে ইতিহাস দেখাবে মাহফুজ আলমই সঠিক ছিলেন — তবে তার বেঁচে থাকার সুযোগ থাকলেই।

এ ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে লন্ডন ও নিউইয়র্কে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার সংশ্লিষ্ট ভিডিও, সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ দেখা গেছে; স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই ঘটনার নিন্দা ও উদ্বেগও প্রকাশ করা হয়েছে। সরকারের প্রতিক্রিয়া কিংবা ঘটনার অনুসন্ধান নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…

পাবনায় রাতের আঁধারে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলি করে শ্রমিক লীগ নেতাসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে হাটের…

ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে কী ঘটতে যাচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে এবং দেশের কৌশলগত সিদ্ধান্তগুলোতে কার প্রভাব কতটা থাকবে, এই প্রশ্নগুলোকে সামনে রেখে একাধিক সাম্প্রতিক ঘটনাকে বিশ্লেষণ করেছেন লেখক। তাঁর…

জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা শেখাতে বাংলাদেশে নতুন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপানে ও বাংলাদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জাপানি ভাষা শেখানো ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠান ওনোদেরা ইউজার রান এবং…

মেয়াদ শেষ হচ্ছে গঙ্গার পানি চুক্তির, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়ায় ভারতের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে দেশে…

শেখ হাসিনার জাতিসংঘে চিঠি: আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au