সর্বশেষ

এআই যুগে টিকে থাকার মূল চাবিকাঠি: শেখার কৌশল, জানালেন নোবেলজয়ী বিজ্ঞানী ডেমিস হাসাবিস

  • 1:28 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
২০১০ সালে লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ড প্রতিষ্ঠা করেন ডেমিস হাসাবিস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- বিশ্ব দ্রুত প্রবেশ করছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে। শিক্ষা, কর্মসংস্থান থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আসছে বিপ্লবী পরিবর্তন। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে আগামী প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কী হবে—সেই উত্তর দিয়েছেন গুগলের শীর্ষ বিজ্ঞানী, ডিপমাইন্ডের প্রতিষ্ঠাতা এবং ২০২৪ সালের নোবেলজয়ী ডেমিস হাসাবিস। তাঁর মতে, ভবিষ্যতে টিকে থাকার আসল দক্ষতা হলো—শেখার কৌশল আয়ত্ত করা।

শুক্রবার গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অ্যাক্রোপলিসের পাদদেশে অবস্থিত ঐতিহাসিক রোমান থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসাবিস। সেখানে তিনি বলেন,
“সাধারণ সময়েও ১০ বছর পর কী হবে, তা অনুমান করা কঠিন। কিন্তু এখন সেটা আরও কঠিন হয়ে গেছে, কারণ এআই প্রতিনিয়ত—এমনকি সপ্তাহে সপ্তাহেও—বদলে যাচ্ছে। নিশ্চিতভাবে শুধু একটাই বলা যায়: সামনে বিশাল পরিবর্তন আসছে।”

একসময় দাবার বিস্ময়বালক হিসেবে খ্যাত হাসাবিস এখন স্নায়ুবিজ্ঞানী ও এআই গবেষণার অগ্রদূত। তিনি জানান, আগামী এক দশকের মধ্যেই বিশ্ব পেতে পারে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই)—যেখানে মেশিন মানুষের মতো বহুমুখী দক্ষতায় পারদর্শী হয়ে উঠবে। এর ফলে মানবসভ্যতায় আসতে পারে “র‍্যাডিক্যাল অ্যাবান্ড্যান্স” বা চরম প্রাচুর্যের যুগ।

তবে তিনি স্বীকার করেন, এই পরিবর্তনের সঙ্গে বড় ধরনের ঝুঁকিও রয়েছে। নতুন প্রযুক্তি যেমন অসাধারণ সুযোগ এনে দেবে, তেমনি সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকিও তৈরি করতে পারে।

শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে হাসাবিস বলেন, কেবল গণিত, বিজ্ঞান কিংবা মানবিক বিদ্যা নয়—আগামী দিনের শিক্ষার্থীদের প্রয়োজন ‘মেটা-স্কিল’ বা উচ্চস্তরের দক্ষতা।
সবচেয়ে জরুরি হলো, কীভাবে নতুন বিষয় শেখা যায়, শেখার কৌশল কীভাবে আয়ত্ত করা যায়।

তিনি বলেন,
“এটা নিশ্চিত যে আপনার কর্মজীবনে বারবার নতুন জিনিস শিখতে হবে। আর এই প্রক্রিয়া চলতেই থাকবে।”

২০১০ সালে লন্ডনে ডিপমাইন্ড প্রতিষ্ঠা করেন ডেমিস হাসাবিস। পরে ২০১৪ সালে গুগল প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে। ২০২৪ সালে প্রোটিন ফোল্ডিংয়ের কাঠামো নির্ধারণে এআই ব্যবহার করে চিকিৎসা ও ওষুধ আবিষ্কারে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য তিনি রসায়নে নোবেল পুরস্কার পান।

আয়োজনে উপস্থিত ছিলেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। তিনি হাসাবিসের সঙ্গে বৈঠক করে সরকারি খাতে এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে সতর্ক করে দেন যে, এআই খাতে কয়েকটি বড় কোম্পানির সম্পদশালী হয়ে ওঠা বৈশ্বিক আর্থিক বৈষম্য বাড়িয়ে দিতে পারে।

তিনি বলেন,
“যদি মানুষ ব্যক্তিগতভাবে এই প্রযুক্তিগত বিপ্লবের সুফল না পায়, তবে তারা সন্দিহান হয়ে উঠবে। আর যদি দেখে কেবল কিছু কোম্পানি অঢেল সম্পদের মালিক হচ্ছে, তবে তা বড় ধরনের সামাজিক অস্থিরতার জন্ম দেবে।”

মিৎসোটাকিস রসিকতার সুরে জানান, হাসাবিস তাঁর উপস্থাপনার সময়সূচি পিছিয়ে দেন, যেন গ্রিস বনাম তুরস্কের ইউরোপিয়ান বাস্কেটবল সেমিফাইনালের সঙ্গে তা না মিলে যায়। যদিও শেষ পর্যন্ত গ্রিস ম্যাচে ৯৪–৬৮ পয়েন্টে হেরে যায়।

অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়, হাসাবিসের বাবা ছিলেন গ্রিক সাইপ্রিয়ট। তাই তাঁর সঙ্গে গ্রিসের একটি বিশেষ আবেগময় সংযোগ রয়েছে।

সূত্র: এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au