বিশ্ব

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

  • 3:40 pm - September 14, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
ইসরায়েলের উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা এবং পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে এ উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা দেন।

উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ওয়াশিংটন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটেই সন্তুষ্ট নন। তবে তিনি জোর দিয়ে বলেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

তিনি জানান, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে গাজার জিম্মিদের মুক্তি, চলমান যুদ্ধের অবসান এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনা করবেন। রুবিও বলেন, “এখনো ৪৮ জন জিম্মি আছেন। তাঁদের অবিলম্বে মুক্ত করতে হবে। যুদ্ধ শেষ হলেও গাজাকে পুনর্নির্মাণ করে সেখানকার মানুষকে মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে হবে।”

গাজায় প্রায় দুই বছর ধরে ইসরায়েলি সেনাদের অভিযানে ভয়াবহ প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৬৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের কারণে সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলের তথ্যমতে, ওই ঘটনায় প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ৪৮ জন জিম্মি এখনো হামাসের হেফাজতে রয়েছেন।

জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে কাতার। অথচ গত মঙ্গলবার দোহায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার চেষ্টা করা হয়। মার্কিন কর্মকর্তারা এ হামলাকে একতরফাভাবে উত্তেজনা বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের স্বার্থবিরোধী।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে এ হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন আরব দেশ। তাদের মতে, এর ফলে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনাই হুমকির মুখে পড়েছে।

রুবিও ইসরায়েল সফরের আগে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন। গত শুক্রবার তিনি ওয়াশিংটনে হোয়াইট হাউসে আলোচনায় বসেন। ওই দিন সন্ধ্যায় নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

রুবিওর সফর শেষ হলে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত ব্রিটেন সফরেও যোগ দেবেন।

সূত্রঃরয়টার্স

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au