বাংলাদেশ

ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

  • 7:13 pm - September 14, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু। প্রতিকী ছবি

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করেছে স্থানীয়রা। এর ফলে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এনসিপিসহ স্থানীয় রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এ অবরোধের ঘোষণা দেয়।

আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া বলেন, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্বিন্যাসের নামে সম্পূর্ণ অযৌক্তিকভাবে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই দুই ইউনিয়নের মানুষ প্রতিবাদে রাজপথে অবস্থান করছে। এ আন্দোলনের কারণে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগও কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখনো কোনো ব্যাখ্যা দেয়নি।

তিনি বলেন, ভৌগোলিকভাবে নগরকান্দা ও সালথা উপজেলা ভাঙ্গার তুলনায় অনেক দূরে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কিংবা যোগাযোগ— কোনো ক্ষেত্রেই এ দুই ইউনিয়নের সঙ্গে ফরিদপুর-২ আসনের সম্পর্ক নেই। যাচাই-বাছাই ছাড়াই এমন সিদ্ধান্ত স্থানীয়দের জন্য বিপর্যয় ডেকে আনবে।

চেয়ারম্যান সিদ্দিক মিয়া আরও জানান, রোববার থেকে টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ চলবে। এর মধ্যে অবরোধের স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি, মুনসুরাবাদ ও পুলিয়া বাসস্ট্যান্ড, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতাল গেট, মাধবপুর, হামিরদী ও পুখুরিয়া বাসস্ট্যান্ড এবং পুখুরিয়া রেলক্রসিং। তিন দিনের কর্মসূচি শেষে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেওয়া হবে এবং পরে কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন করা হবে।

তিনি স্পষ্ট করে বলেন, স্থানীয় মানুষ কোনোভাবেই তাদের ভূখণ্ড ভাঙ্গা উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র মেনে নেবে না। নির্বাচন কমিশনকে অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে, না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au