সর্বশেষ

অস্ট্রেলিয়ার লিবারেল পার্টিতে অভিবাসন নীতি নিয়ে তীব্র হচ্ছে দ্বন্দ্ব

  • 4:01 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
অস্ট্রেলিয়ার লিবারেল পার্টিতে অভিবাসন ইস্যুতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমেই তীব্র হচ্ছে। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার লিবারেল পার্টিতে অভিবাসন ইস্যুতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমেই তীব্র হচ্ছে। ভারতীয় অভিবাসীদের ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন রূপ নিয়েছে পার্টির অবস্থান ও নেতৃত্বের ভবিষ্যৎ নির্ধারণের লড়াইয়ে।

দলের একাংশ যুক্তরাজ্যে নাইজেল ফারাজের উত্থানের মতো কড়া অভিবাসনবিরোধী অবস্থান নিতে চাইছে। অন্যদিকে আরেক পক্ষ মনে করে, অস্ট্রেলিয়ার পরিস্থিতি ব্রিটেনের মতো নয়, তাই এমন চরম অবস্থান ক্ষতির কারণ হতে পারে।

ইতোমধ্যেই এ নিয়ে প্রকাশ্যে বিভাজন দেখা যাচ্ছে। সিনেটর জাসিন্তা ন্যাম্পিজিনপা প্রাইস “বড় আকারের অভিবাসন” বন্ধের আহ্বান জানালেও, দলের ফ্রন্টবেঞ্চার পল স্কার বলেছেন, অস্ট্রেলিয়ার বর্তমান অভিবাসন পরিস্থিতিকে ‘Mass Migration’ বলা ভুল। তাঁর মতে, “Mass Migration” বলতে ১৯৪০–এর দশকে ভারত-পাকিস্তানের বিভাজনের সময় বা ইউরোপ থেকে আমেরিকায় যাওয়া বিশাল জনগোষ্ঠীর স্থানান্তরকে বোঝানো হয়।

তবে প্রাইসসহ অনেকে মনে করেন, এই শব্দটাই ব্যবহার করা উচিত। কারণ “mass” শব্দটি মানুষের মনে অনিয়ন্ত্রিত ও বিপজ্জনক ঢলের ধারণা জাগায়। এ নিয়ে শুধু ভাষাগত তর্ক নয়, বরং পার্টির ভবিষ্যৎ কৌশল নির্ধারণ হচ্ছে।

ব্রিটেনের প্রেক্ষাপট ও লিবারেল পার্টির শঙ্কা

যুক্তরাজ্যে বর্তমানে অভিবাসনবিরোধী জনরোষ বাড়ছে, যা ফারাজকে শক্তি জোগাচ্ছে। সম্প্রতি কনজারভেটিভ পার্টি ব্যাপক আসন হারিয়েছে এবং চরম দক্ষিণপন্থার দিকে ঝুঁকতে গিয়ে নিজেদের ঐতিহ্য হারাচ্ছে। লিবারেল পার্টির রক্ষণশীল অংশ আশঙ্কা করছে, অভিবাসন ও জলবায়ু নীতি নিয়ে চরমপন্থী অবস্থান না নিলে অস্ট্রেলিয়ায়ও তারা একই পরিণতির মুখে পড়তে পারে।

লন্ডনে অভিবাসনবিরোধী সমাবেশ

এমন সময়ে লন্ডনে অভিবাসনবিরোধী এবং ইসলামবিরোধী কর্মী টমি রবিনসনের নেতৃত্বে বিশাল সমাবেশ হয়েছে। মেট্রোপলিটন পুলিশের হিসেবে, অন্তত ১ লাখ ১০ হাজার মানুষ এতে অংশ নেয়, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জাতীয়তাবাদী সমাবেশ। সেখানে মুসলিমবিরোধী বক্তৃতা ও বর্ণবাদী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানো হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও ঘটে। এই প্রেক্ষাপট অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির বিতর্ককে আরও উসকে দিচ্ছে।

লেবার পার্টির অবস্থান

লেবার পার্টি বিষয়টি ভালোভাবে বুঝছে। তাই তারা সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সম্প্রতি নাউরু চুক্তি এরই প্রমাণ। লিবারেলদের রক্ষণশীল অংশ এখন সীমান্ত নিরাপত্তা ইস্যু থেকে সরে গিয়ে বৈধ অভিবাসীর সংখ্যার ওপর বিতর্ক তুলতে চাইছে।

পুরনো অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা

২০১৫ সালে প্যারিসে হামলার পর তৎকালীন মন্ত্রী স্কট মরিসন বলেছিলেন, অস্ট্রেলিয়ার সিরীয় শরণার্থী কর্মসূচিতে খ্রিস্টানদের অগ্রাধিকার দেওয়া উচিত। যদিও সরকার দ্রুত পরিষ্কার করে জানায়, শরণার্থী বাছাই হবে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ও বৈষম্যহীন ভিত্তিতে।

এবারের বিতর্কেও দেখা যাচ্ছে একই ধারা। সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট লিখেছেন, “অভিবাসীবান্ধব হওয়া মানেই ক্রমবর্ধমান বৈচিত্র্যময় অভিবাসন কর্মসূচিকে সমর্থন করা নয়।” তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, অভিবাসীর সংখ্যা যতটা নয়, তাঁদের বৈচিত্র্যই আসল প্রশ্ন।

লিবারেল পার্টির ভেতরে অনেকেই ব্যক্তিগতভাবে এ ধারণার সঙ্গে একমত, যা মূলত অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বৈষম্যহীন অভিবাসননীতির সঙ্গে সাংঘর্ষিক।

সব মিলিয়ে, অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি এখন অভিবাসন ইস্যুতে কোন পথে যাবে—কঠোর সীমাবদ্ধতার দিকে, নাকি বহুমুখী ও বৈচিত্র্যময় অভিবাসননীতির ধারায়—তা নিয়েই তীব্র দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au