বাংলাদেশ

ফরিদপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর

  • 6:56 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এসময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার ভোর থেকে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলেও সকাল সাড়ে ১০টার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

এদিন সকালে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে অবরোধের পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতা ও নিরাপত্তা জোরদার করা হয়।

গত শনিবার ১৩ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনকারীরা। রোববার সকাল থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এরপর যান চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরে ৩ দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। কোনো ভোগান্তি ছাড়াই সোমবার সকাল থেকে চলে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সকল প্রকার যানবাহন। তবে সকাল সাড়ে ১০টার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

স্থানীয়রা জানান, টানা কয়েকদিনের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির কারণে কিছুটা স্থবির হয়েছে জনজীবন। তবুও তারা চায় ভাঙ্গাবাসীর দাবি পূরণ করুক সরকার।

ট্রাক চালক ইকবাল ও কয়েকজন শ্রমিক জানান, সকাল থেকে ভাঙ্গা থেকে ঢাকাগামী অল্প সংখ্যক যানবাহন যাওয়া আসা করছে। টানা অবরোধের কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে ২১টি জেলায় যাতায়াত করতে দেখা যায়নি।

ইউএনও মিজানুর রহমান জানান, সড়কের যানবাহন স্বাভাবিক রাখতে ভোর ৫টা থেকে ভাঙ্গা উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও মানুষের ভোগান্তি নিরসনে ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, সকাল থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলছে।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) উপজেলা নিয়ে গঠিত। আর নগনরকান্দা ও সালথা উপজেলা ছিল ফরিদপুর-২ আসনে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করা হয়। এরপর ৫ সেপ্টেম্বর থেকেই আন্দোলনে নামেন ভাঙ্গাবাসী। দুই ইউনিয়ন ফিরে পেতে টানা কয়েকদিনের অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au