বিশ্ব

ইসরায়েলি আগ্রাসন ‘ভয়ানক, অধর্মী ও কাপুরুষোচিত’: কাতারের আমির

  • 1:08 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি । ছবি: আল-জাজিরা

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের গাজা আগ্রাসনকে ‘ভয়ানক, অধর্মী ও কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, অব্যাহত হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর ফিলিস্তিনিরা ভয়, অভাব ও ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই বর্বরোচিত হামলা বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রবিবার দোহায় শুরু হওয়া আরব-ইসলামিক সম্মেলনে এসব কথা বলেন কাতারের আমির। দখলদার ইসরায়েল সম্প্রতি হামাসের নেতাদের লক্ষ্য করে দোহায় হামলা চালায়। এরই প্রেক্ষিতে মুসলিম নেতারা একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান জানান।

সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, “ইসরায়েলি আগ্রাসন সব সীমা অতিক্রম করেছে। তাদের কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ যুক্তির বাইরে চলে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, আরব-ইসলামিক সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন পুরো অঞ্চল ইসরায়েলি হামলার গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au