বিশ্ব

গাজায় মৃত্যুর মিছিল: নিহত ছাড়াল ৬৪ হাজার ৯০০, অনাহারে ৪২৫ জনের প্রাণহানি

  • 2:11 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে খোলা জায়গা থেকে দৌড়ে সরে যাচ্ছে ফিলিস্তিনি শিশু ও অন্যান্যরা। ছবি: আনাদোলু

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রতিদিনই যেন নতুন করে নেমে আসছে মৃত্যুর ছায়া। অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯০৫ জনে। সোমবারও অনাহারে প্রাণ হারিয়েছেন তিন ফিলিস্তিনি।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুর খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে আরও ৩৪টি মরদেহ পৌঁছেছে, আহত হয়েছেন অন্তত ৩১৬ জন। এ নিয়ে গাজার মোট আহত মানুষের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৪ হাজার ৯২৬ জনে। ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা অসংখ্য মরদেহ এখনও উদ্ধার সম্ভব হয়নি।

মানবিক সহায়তা নিতে গিয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও তিনজন, আহত হয়েছেন অন্তত ৪৭ জন। মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ২ হাজার ৪৯৭ জন নিহত এবং ১৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ক্ষুধা ও দুর্ভিক্ষও গাজার নতুন মৃত্যুদূত হয়ে উঠেছে। সোমবার পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে, যাঁদের মধ্যে ১৪৫ জন শিশু। চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ করে দেওয়ায় প্রায় ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছেন। আন্তর্জাতিক সংস্থা আইপিসি ইতিমধ্যে উত্তর গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে এবং সতর্ক করেছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ এ সংকট ছড়িয়ে পড়তে পারে দেইর আল-বালাহ ও খান ইউনিসে।

গত ১৮ মার্চ থেকে পুনরায় শুরু হওয়া বোমা ও গোলাবর্ষণে এখন পর্যন্ত ১২ হাজার ৩৫৪ জন নিহত এবং প্রায় ৫৩ হাজার আহত হয়েছেন। এতে ভেঙে গেছে জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের ক্ষীণ আশা।

এরই মধ্যে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি চলছে গণহত্যার মামলাও।

মৃত্যুর এই মিছিল, ক্ষুধার হাহাকার আর ধ্বংসস্তূপে চাপা পড়া নিরীহ মানুষের কান্না যেন গোটা বিশ্বের বিবেককে প্রশ্ন ছুড়ে দিচ্ছে— কোথায় মানবতা?

 

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au