সর্বশেষ

চার্লি কার্ক হত্যা: সন্দেহভাজন রবিনসনের মৃত্যুদণ্ড দাবি কৌঁসুলিদের

  • 2:54 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
ভিডিও লিংকের মাধ্যমে আদালতে শুনানিতে অংশ নেন টাইলার রবিনসন। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের প্রোভোর চতুর্থ ডিস্ট্রিক্ট আদালতে। ছবি: এএফপি

মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও টার্নিং পয়েন্ট ইউএসএর প্রতিষ্ঠাতা চার্লি কার্ক হত্যাকাণ্ডে মূল সন্দেহভাজন টাইলার রবিনসনের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির হন তিনি। এসময় কৌঁসুলিরা তাঁর মৃত্যুদণ্ডের দাবি জানান।

১০ সেপ্টেম্বর ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক বিতর্ক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় ৩১ বছর বয়সী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে এবং দেশজুড়ে জনমত বিভক্ত করে তুলেছে।

ভিডিও শুনানিতে রবিনসনকে আত্মহত্যা–প্রতিরোধী পোশাক পরতে দেখা যায়। তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুতর হলো অ্যাগ্রাভেটেড মার্ডার বা গুরুতর হত্যাকাণ্ডের অভিযোগ। অন্য অভিযোগগুলোর মধ্যে বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি এবং সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা অন্তর্ভুক্ত।

শুনানিতে রবিনসনের কোনো আইনজীবী ছিলেন না। তিনি কেবল নিজের নাম বলেন এবং বাকিটা সময় নীরব থাকেন। আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

ইউটাহ কাউন্টির অ্যাটর্নি জেফ গ্রে সংবাদ সম্মেলনে জানান, তিনি রবিনসনের মৃত্যুদণ্ডের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। তাঁর ভাষায়, “এটি কোনো খেয়ালি সিদ্ধান্ত নয়। বিদ্যমান প্রমাণ, পরিস্থিতি ও অপরাধের প্রকৃতির ভিত্তিতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

সংবাদ সম্মেলনে হত্যার উদ্দেশ্য সম্পর্কেও আংশিক তথ্য প্রকাশ করেন অ্যাটর্নি গ্রে। তিনি জানান, রবিনসনের রুমমেট একজন জৈবিক পুরুষ, যিনি লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়ায় ছিলেন এবং তাঁর সঙ্গে রবিনসনের প্রেমের সম্পর্ক ছিল।

হত্যার দিন রবিনসন রুমমেটকে বার্তায় লিখেছিলেন, তাঁর কি–বোর্ডের নিচে একটি নোট রাখা আছে। নোটে লেখা ছিল—“আমার কাছে চার্লি কার্ককে শেষ করে দেওয়ার সুযোগ এসেছে, আর আমি সেটা করতে যাচ্ছি।”

পরে রুমমেট যখন প্রশ্ন করেন কেন তিনি কার্ককে হত্যা করেছেন, তখন রবিনসন উত্তরে লিখেন, “আমি তাঁর ঘৃণা আর সহ্য করতে পারিনি। কিছু ঘৃণা কখনো আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যায় না।”

এরপর তিনি রুমমেটকে ওই বার্তালাপ মুছে ফেলতে বলেন।

সূত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au