বিজ্ঞান ও প্রযুক্তি

অক্টোবরের পরও উইন্ডোজ ১০-এ আপডেট মিলবে যে কৌশলে

  • 3:18 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
উইন্ডোজ ১০ স্বাভাবিকভাবেই চলতে থাকবে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭সেপ্টেম্বর – আগামী ১৪ অক্টোবর থেকে মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১০-এর সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে। এরপর থেকে অপারেটিং সিস্টেমটিতে আর কোনো নিরাপত্তা আপডেট, মেইনটেন্যান্স বা প্রযুক্তিগত সহায়তা মিলবে না। তবে আশার খবর হলো, মাইক্রোসফট ‘এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস (ইএসইউ)’ প্রোগ্রামের আওতায় সীমিত সময়ের জন্য ব্যবহারকারীদের নিরাপত্তা আপডেট দেওয়ার ব্যবস্থা রেখেছে।

উইন্ডোজ ১০ বন্ধ হয়ে গেলেও এটি ব্যবহারযোগ্য থাকবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে হ্যাকারদের আক্রমণ ও ম্যালওয়্যারের ঝুঁকি বাড়বে, পাশাপাশি অ্যাপ ও হার্ডওয়্যারের সঙ্গে অসামঞ্জস্যতা দেখা দিতে পারে। যদিও উইন্ডোজ ১১-এ আপগ্রেড করাটাই সেরা সমাধান, অনেক ডিভাইস হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে তা করতে পারে না। তাই ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে ২০২৬ সালের ১৩ অক্টোবর পর্যন্ত ইএসইউ প্রোগ্রামের আওতায় নিরাপত্তা আপডেট দেওয়া হবে।

যেভাবে যুক্ত হওয়া যাবে

মাইক্রোসফট তিনটি উপায়ে ইএসইউ প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে—

  • বিনামূল্যে : ওয়ানড্রাইভে ফাইল ব্যাকআপ করলে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়া যাবে।
  • মাইক্রোসফট রিওয়ার্ডস : ১ হাজার রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করে তালিকাভুক্ত হওয়া যাবে।
  • পেইড : চাইলে ৩০ ডলার পরিশোধ করে যুক্ত হওয়া যাবে।

একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ ১০টি কম্পিউটার তালিকাভুক্ত করা যাবে। তবে শর্ত হলো, ডিভাইসে অবশ্যই উইন্ডোজ ১০-এর ভার্সন 22H2 এবং সর্বশেষ আপডেট ইনস্টল থাকতে হবে।

তালিকাভুক্তির ধাপ

১. সেটিংস > আপডেট অ্যান্ড সিকিউরিটি > উইন্ডোজ আপডেট-এ যান।
২. চেক ফর আপডেটসে ক্লিক করে সর্বশেষ আপডেট ইনস্টল করুন।
৩. আপডেটের পর স্ক্রিনে ‘এন্ড অব সাপোর্ট’ বার্তা আসবে। সেখানে ক্লিক করুন ‘এনরোল নাও’।
৪. এরপর ‘নেক্সট’ চাপুন এবং তালিকাভুক্তির জন্য তিনটি অপশনের যেকোনো একটি বেছে নিন—

  • ব্যাকআপ ইয়োর পিসি সেটিংস
  • রিডিম মাইক্রোসফট রিওয়ার্ডস পয়েন্টস
  • ওয়ান টাইম পারচেজ
    ৫. নির্দেশনা শেষ করে ‘ডান’ ক্লিক করুন।
    ৬. নিশ্চিত হতে উইন্ডোজ আপডেট সেটিংসে দেখুন— “Your PC is enrolled to get Extended Security Updates”।

এভাবে তালিকাভুক্ত করলে আপনার কম্পিউটার অক্টোবর ২০২৬ পর্যন্ত নিরাপত্তা আপডেট পাবে। তবে মনে রাখতে হবে—

  • এতে কোনো নতুন ফিচার বা সিস্টেম আপডেট আসবে না।
  • প্রযুক্তিগত সহায়তাও পাওয়া যাবে না।

অন্য গুরুত্বপূর্ণ তথ্য

  • মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের ডেফিনিশন আপডেট ২০২৮ সাল পর্যন্ত চলবে।
  • মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস (যেমন ওয়ার্ড, এক্সেল) আপডেট পাবে, তবে নতুন ফিচার আসবে না।
  • অফিস ২০১৬ ও ২০১৯-এর সাপোর্ট ১৪ অক্টোবর ২০২৫ থেকে বন্ধ হয়ে যাবে।
  • অফিস ২০২১, ২০২৪ ও এলটিএসসি সংস্করণ উইন্ডোজ ১০-এ চলবে, তবে আনুষ্ঠানিক সমর্থন পাবে না।

মাইক্রোসফট জানিয়েছে, ইএসইউ প্রোগ্রাম ধাপে ধাপে চালু করা হচ্ছে। তাই কারও ডিভাইসে এখনো এটি দেখা নাও যেতে পারে।

সূত্র: উইন্ডোজ সেন্ট্রাল

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au