বিশ্ব

ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে দায়িত্ব থেকে মুক্তি চান নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি

  • 5:48 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
সুশীলা কারকি। ছবি রয়টার্স

মেলবোর্ন, ১৭সেপ্টেম্বর – নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিবিসি নেপালিকে সাক্ষাৎকার দিলেন সুশীলা কারকি। তিনি জানান, মাত্র ছয় মাসের জন্য তিনি প্রধানমন্ত্রী হতে চান এবং এই সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করবেন। পাশাপাশি দুর্নীতি ও সহিংসতার তদন্তের অঙ্গীকারও করেছেন তিনি।

কারকি বলেন, “আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করব। আমার লক্ষ্য হলো ছয় মাসের মধ্যে দায়িত্ব শেষ করে সরে যাওয়া। নির্বাচন কমিশনকে দ্রুত সক্রিয় করা হবে, ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। আমরা দিনরাত কাজ করলে ছয় মাসেই নির্বাচন সম্ভব।”

আগের সরকারের দুর্নীতির বিষয়ে তদন্ত করার জন্য কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের জানা দরকার, কী পরিমাণ দুর্নীতি হয়েছে। আমরা তদন্ত শুরু করব, পরবর্তী সরকার সেই কাজ এগিয়ে নিয়ে যাবে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জাতি শান্তি পাবে না।”
এ ছাড়া জেন–জির আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার তদন্তে তিনজন বিশেষজ্ঞকে নিয়ে উচ্চপর্যায়ের কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারকি জানিয়েছেন, এক থেকে দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রিসভা সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তার মতে, রাজনৈতিক সদস্য থাকলে নির্বাচনের সময়ে ক্ষমতার অপব্যবহার হতে পারে। তাই আদিবাসী, দলিত, নারী ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধিসহ কেবল অরাজনৈতিক ও স্বতন্ত্র ব্যক্তিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

একই সময়ে যেসব গোষ্ঠী নতুন সরকারের দাবি তুলেছিল, তারাই এখন আন্দোলন করছে। এ বিষয়ে কারকি বলেন, “আমরা পদ চাইনি, আমাদের নাম প্রস্তাব করেছিল অন্যরা। আমরা সব দাবি হয়তো পূরণ করতে পারব না, তবে সর্বোচ্চ চেষ্টা করব। যদি কিছু অপূর্ণ থেকে যায়, নির্বাচনের পরবর্তী সরকার ও সংসদ সেটি পূরণ করবে।”

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকির স্পষ্ট ঘোষণা—“আমার দায়িত্ব ছয় মাসের, নির্বাচনের দিন দায়িত্ব হস্তান্তর করে আমি মুক্ত হব।”

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au