বিশ্ব

চীনে এয়ার শোয়ের মহড়ায় দুই ফ্লায়িং কারের সংঘর্ষ

  • 2:00 am - September 18, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- চীনে এক এয়ার শোয়ের মহড়ায় ঘটে গেল বিরল এক দুর্ঘটনা। মঙ্গলবার চ্যাংচুন শহরে অনুষ্ঠিতব্য এয়ার শোয়ের প্রস্তুতিমূলক অনুশীলনের সময় আকাশে উড়তে থাকা দুটি ফ্লায়িং কার পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুটি গাড়িই চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এক্সপেংয়ের সহযোগী প্রতিষ্ঠান অ্যারোএইচটি-র তৈরি। সংঘর্ষের পর একটি গাড়ি অবতরণের সময় আগুনে পুড়ে যায়। যদিও কোম্পানি দাবি করেছে, ঘটনাস্থলে উপস্থিত সবাই নিরাপদে ছিলেন, তবে সিএনএন একজন অজ্ঞাতপরিচয় কর্মীর বরাতে জানিয়েছে—অন্তত একজন আহত হয়েছেন।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, আগুনে দগ্ধ ফ্লায়িং কারের পাশে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ চালাচ্ছে। এক্সপেং অ্যারোএইচটি জানিয়েছে, দুর্ঘটনায় একটি গাড়ির ফিউজলাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অবতরণের সময়ই আগুন ধরে যায়।

সম্পূর্ণ বৈদ্যুতিক এই উড়ন্ত গাড়িগুলো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। প্রায় ৩ লাখ মার্কিন ডলার দামে এগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের শুরুতে এক্সপেং জানিয়েছিল, ইতিমধ্যেই তারা প্রায় তিন হাজার অর্ডার পেয়েছে।

চীন ফ্লায়িং কার শিল্পে দ্রুত এগিয়ে যেতে চায়, যেমনটা তারা বৈদ্যুতিক গাড়ির খাতে করেছে। অবকাঠামো, নিয়মকানুন ও সামাজিক গ্রহণযোগ্যতার মতো বড় চ্যালেঞ্জ থাকলেও দেশটি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে—‘লো-অল্টিটিউড ইকোনমি’ বা নিম্ন-উচ্চতা অর্থনীতিতে বিশ্বসেরা হওয়ার লক্ষ্য তাদের।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au