সর্বশেষ

প্যারিসে ৬ লাখ ইউরোর সোনা চুরি, কায়রোতে নিখোঁজ অমূল্য ব্রেসলেট

  • 2:09 am - September 18, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
প্রতীকী ছবি : কায়রো জাদুঘর

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- বিশ্বের শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও জাদুঘরগুলোতে সম্প্রতি একের পর এক চুরি ও নিখোঁজের ঘটনা ঘটছে। এর সর্বশেষ উদাহরণ প্যারিস ও কায়রো।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ন্যাশনাল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে প্রায় ৬ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি ৬৩ লাখ টাকা) মূল্যের স্বর্ণের নমুনা চুরি হয়েছে। মঙ্গলবার সকালে মিউজিয়ামের নিরাপত্তাকর্মীরা চুরির ঘটনা টের পান।

ফরাসি দৈনিক লা পারিসিয়েন জানিয়েছে, চোরেরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ও ব্লোটর্চ ব্যবহার করে ভেতরে প্রবেশ করে। গত জুলাই মাসে মিউজিয়ামের অ্যালার্ম ও নজরদারি ব্যবস্থা সাইবার হামলায় অকার্যকর হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, চোরেরা সেই দুর্বলতার সুযোগ নিয়েছে। যদিও বাজারমূল্যে এর দাম কয়েক লাখ ইউরো, কিন্তু ঐতিহ্যগত ও সাংস্কৃতিক দিক থেকে এই স্বর্ণের মূল্য অমূল্য। মাত্র এক মাসের মধ্যে ফ্রান্সের আরও দুটি মিউজিয়ামেও চুরির ঘটনা ঘটেছে।

ন্যাচারাল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, “এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে।”

অন্যদিকে, মিশরের ইজিপশিয়ান মিউজিয়ামে ঘটে গেছে আরও চাঞ্চল্যকর ঘটনা। কায়রোর এই বিখ্যাত জাদুঘরের রেস্টোরেশন ল্যাব থেকে নিখোঁজ হয়েছে তিন হাজার বছরেরও বেশি পুরনো একটি স্বর্ণের ব্রেসলেট। মিশরের ২১তম রাজবংশের (খ্রিস্টপূর্ব ১০৭০–৯৪৫) ফারাও আমেনেমোপে-এর আমলের এই ব্রেসলেটটি ল্যাপিস লাজুলি পাথরের দানা বসানো সোনার ব্যান্ডে তৈরি।

মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। ইতিমধ্যেই দেশটির বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।

বর্তমানে কায়রোর তাহরির স্কোয়ারের ইজিপশিয়ান মিউজিয়ামে এক লাখ ৭০ হাজারেরও বেশি প্রত্নবস্তু রয়েছে। তবে নভেম্বরের ১ তারিখে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের উদ্বোধনের আগে এমন একটি নিখোঁজ হওয়া দেশটির সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব জগতে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে।

সুত্রঃ  এএফপি

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au