সর্বশেষ

রোগের পূর্বাভাস দেবে এআই !

  • 3:41 am - September 18, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
প্রতীকী ছবি (এআই)

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- ভবিষ্যতের রোগের পূর্বাভাস এখন আর কল্পনার বিষয় নয়। বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল, যা কয়েক বছর আগেই একজন মানুষের সম্ভাব্য রোগ নির্ণয়ের পূর্বাভাস দিতে সক্ষম।

ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডের গবেষকরা যৌথভাবে এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তাদের গবেষণা ন্যাচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, ডেলফি-২এম নামের এআই মডেলটি রোগীর কেস-হিস্টরির ওপর ভিত্তি করে হাজারেরও বেশি রোগের দীর্ঘমেয়াদি ঝুঁকি শনাক্ত করতে পারে।

জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টারের এআই বিশেষজ্ঞ মরিটজ গেরস্টুং জানান, চিকিৎসা নির্ণয়ের ধারাবাহিকতা আসলে এক ধরনের ‘ব্যাকরণ’। ডেলফি-২এম রোগীর স্বাস্থ্যতথ্যে থাকা পূর্ববর্তী রোগ নির্ণয়, তাদের মিলিত উপস্থিতি ও ঘটনার ক্রমবিন্যাস থেকে প্যাটার্ন শিখে নেয়।
এর ফলে এআই কেবলমাত্র বয়স বা প্রচলিত ঝুঁকিপূর্ণ ফ্যাক্টরের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে হৃদরোগ বা জটিল অসুস্থতার সম্ভাবনা চিহ্নিত করতে পারে।

মডেলটি প্রশিক্ষিত হয়েছে ইউকে বায়োব্যাংকের ডেটা দিয়ে, যেখানে প্রায় ৫ লাখ মানুষের জীববৈজ্ঞানিক তথ্য সংরক্ষিত আছে।পাশাপাশি ডেনমার্কের সরকারি স্বাস্থ্য ডেটাবেইসে থাকা প্রায় ২০ লাখ মানুষের তথ্য ব্যবহার করে মডেলের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।

গবেষকরা অবশ্য জানিয়েছেন, ডেলফি-২এম এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং সরাসরি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত নয়।
ব্রিটেনের ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফেলো পিটার ব্যানিস্টার সতর্ক করে বলেন, ব্যবহৃত ডেটাসেটগুলোতে বয়স, জাতিগত বৈচিত্র্য ও স্বাস্থ্য ফলাফলের দিক থেকে পক্ষপাত থাকতে পারে। তাই বাস্তব স্বাস্থ্যসেবায় এআই প্রয়োগের আগে আরও গবেষণা ও যাচাই প্রয়োজন।

সম্ভাব্য সুফলঃ 

গবেষকরা আশাবাদী, ভবিষ্যতে ডেলফি-২এমের মতো এআই মডেল—

  • প্রতিরোধমূলক চিকিৎসায় আগেভাগে রোগ শনাক্ত করতে সহায়তা করবে।
  • ক্লিনিক্যাল পর্যবেক্ষণ ও হস্তক্ষেপ সহজ করবে।
  • স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ কমিয়ে সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করবে।

গবেষক ইওয়ান বার্নি বলেন, যেখানে বর্তমান প্রোগ্রাম যেমন কিউরিস্ক৩ কেবল হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি শনাক্ত করতে পারে, সেখানে ডেলফি-২এম একসঙ্গে বিভিন্ন রোগের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে সক্ষম।

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক গুস্তাভো সুদ্রে মন্তব্য করেছেন, এই গবেষণা একে বলা যায় ‘ব্যাপক, ব্যাখ্যাযোগ্য এবং নৈতিকভাবে দায়িত্বশীল পূর্বাভাসমূলক মডেলিংয়ের’ দিকে বড় পদক্ষেপ।
কারণ বর্তমানে অনেক বড় এআই মডেলের কাজকর্ম এমনকি তাদের নির্মাতাদের কাছেও অজানা রয়ে যায়। তাই ‘ব্যাখ্যাযোগ্য এআই’ তৈরি করা এখন গবেষণার অন্যতম প্রধান লক্ষ্য।

 

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au