সর্বশেষ

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে আপ্যায়ন করলেন রাজা চার্লস

  • 1:34 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৫২ বার
রাজকীয় নৈশভোজে প্রবেশ করছেন ট্রাম্প–মেলানিয়া, চার্লস–ক্যামিলা দম্পতিসহ অতিথিরা। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- যুক্তরাজ্যের রাজপরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য রাজকীয় ভোজসভা। বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের ঐতিহাসিক সেন্ট জর্জেস হলে এই নৈশভোজে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাঁদের সম্মান জানাতে আয়োজিত এই ভোজে কূটনীতি, ঐতিহ্য, সংগীত আর রাজকীয় আভিজাত্যের অনন্য সমন্বয় ঘটে।

ঝলমলে আলোয় সজ্জিত রাজপ্রাসাদের বিশাল হলঘরে সৈন্যদের মতো শৃঙ্খলিত কর্মীরা খাবার পরিবেশন করেন অতিথিদের। ভোজসভায় ব্যবহৃত হয় ১ হাজার ৪৫২টি ছুরি–চামচ–তৈজস, প্রতিটি টেবিলে সাজানো থাকে পাঁচ ধরনের গ্লাস। খাবারের তালিকা ছিল ফরাসি ভাষায় লেখা, যা রাজকীয় আভিজাত্যে আরও মাত্রা যোগ করে।

ভোজের পদগুলো ছিল অনন্য ও বিলাসবহুল। অতিথিদের জন্য পরিবেশিত হয়—

হ্যাম্পশায়ারের ওয়াটারক্রেস পানা কটা পারমেজান শর্টব্রেড ও কোয়েল পাখির ডিমের সালাদের সঙ্গে।জুচিনি দিয়ে মোড়ানো অর্গানিক নরফোক চিকেন ব্যালোটিন, পরিবেশন করা হয় থাইম ও সেভরি মসলা মেশানো সসের সঙ্গে।মিষ্টান্নে পরিবেশন করা হয় কেন্টের রাস্পবেরি সারবেত সহযোগে ভ্যানিলা আইসক্রিম, যার ওপর ছড়িয়ে দেওয়া হয়েছিল হালকা পোচ করা ভিক্টোরিয়া পাম।

এ ছাড়া পরিবেশিত হয় একাধিক ওয়াইন। বিশেষ আকর্ষণ ছিল ট্রান্স-আটলান্টিক হুইস্কি সাওয়ার ককটেল—জনি ওয়াকার, কমলার জেলি, পেকান ফোম ও টোস্ট করা মার্শমেলোর অনন্য মিশ্রণ।

ট্রাম্প–মেলানিয়া এবং রাজা চার্লস–রানি ক্যামিলা ছাড়াও ছিলেন ট্রাম্পের কন্যা টিফানি, প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন, রাজকন্যা অ্যানসহ রাজপরিবারের সদস্যরা।
রাজনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড লামি, অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস, কনজারভেটিভ নেতা কেমি বাডেনক প্রমুখ।
ব্যবসা ও প্রযুক্তি জগত থেকে অংশ নেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, ব্ল্যাকস্টোনের প্রধান স্টিফেন শোয়ার্জম্যান ও মিডিয়া মোগল রুপার্ট মারডক। এছাড়া ছিলেন গলফার নিক ফাল্ডো, অ্যাথলেট ডেম ক্যাথলিন গ্রেইঞ্জারসহ খ্যাতিমান ক্রীড়াবিদরা। তবে উল্লেখযোগ্য কোনো হলিউড বা লন্ডনের তারকা উপস্থিত ছিলেন না।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার রাতে লন্ডনে পৌঁছান ট্রাম্প ও মেলানিয়া। স্ট্যানস্টেড বিমানবন্দরে তাঁদের বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান অবতরণ করলে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত ওয়ারেন স্টিফেনস। সেদিন রাতে তাঁরা রাষ্ট্রদূতের বাসভবন উইনফিল্ড হাউসে অবস্থান করেন।

বুধবার সকালে ট্রাম্প দম্পতিকে রাজপ্রাসাদে স্বাগত জানাতে আয়োজিত হয় এক বিরল রাজকীয় সংবর্ধনা। ছিল লালগালিচা, অশ্বারোহী বাহিনীর প্রদর্শনী এবং ৪১ বার তোপধ্বনি। একই সময়ে টাওয়ার অব লন্ডন থেকেও একযোগে তোপধ্বনি করা হয়। এই মহাসমারোহে অংশ নেন ব্রিটিশ সেনাবাহিনীর প্রায় ১ হাজার ৩০০ সদস্য ও ১২০টি ঘোড়া। যুক্তরাজ্যের কর্মকর্তাদের মতে, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর ক্ষেত্রে এটি ছিল স্মরণকালের অন্যতম বড় সামরিক সংবর্ধনা।

যুক্তরাজ্যে এটি ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। দায়িত্ব পালনকালে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এ ধরনের ঘটনা বিরল। এর আগে তিনি ২০১৯ সালের জুনে প্রথম রাষ্ট্রীয় সফরে লন্ডন গিয়েছিলেন।

রাজা চার্লসের আয়োজিত এই ভোজসভা কেবল আভিজাত্য নয়, বরং ব্রিটিশ রাজপরিবার ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার প্রতীক হয়ে থাকল।

সুত্রঃবিবিসি

এই শাখার আরও খবর

তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের

মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

মেলবোর্ন,২ জুলাই- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। দীর্ঘ সময় পর এই অলৌকিক উদ্ধার…

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

মেলবোর্ন,২ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর…

কাগজের বদলে ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, শুরু হলো নতুন যুগ

মেলবোর্ন,২ জুলাই- দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করতে এলসি (লেটার অব ক্রেডিট) এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ডিজিটালভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।…

মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু

মেলবোর্ন,২ জুলাই-  বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে…

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

মেলবোর্ন,২ জুলাই- ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি। বার্তাসংস্থার হাতে আসা নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au