লিড নিউজ

গাজায় শেষ চালু থাকা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত ১৯

  • 1:58 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- গাজায় শেষ ভরসা হয়ে থাকা হাসপাতালগুলোর আশপাশে ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলা চালিয়েছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ফিলিস্তিনিদের দুর্দশা আরও চরমে পৌঁছেছে।

বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হামলায় শুধু একদিনেই অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। মিসাইল হামলা চালানো হয় গাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই হাসপাতাল আল-শিফা ও আল-আহলির আশপাশে।

আল-শিফার বাইরে নিহত হন অন্তত ১৫ জন।আল-আহলির কাছে আলাদা এক হামলায় মারা যান আরও ৪ জন।

এই হাসপাতালগুলো ছিল খাদ্যাভাবে কষ্ট পাওয়া, অসুস্থ ও আহত মানুষের শেষ আশ্রয়স্থল।

ফিলিস্তিনি সংগঠন হামাস এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছে। তাদের মতে, জাতিসংঘের নতুন প্রতিবেদনে ইসরায়েলকে গণহত্যার অভিযুক্ত করার এক দিনেরও কম সময়ের মধ্যেই এই হামলা চালানো হলো। হামাস বলছে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের প্রকাশ্য চ্যালেঞ্জ ও অবজ্ঞা।

যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার আল-রান্তিসি শিশু হাসপাতালের ওপর রাতভর হামলায় গভীর হতবাক হওয়ার কথা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ইনকিউবেটরে থাকা নবজাতক আর ডায়ালাইসিসে থাকা শিশুদের ওপর কোনোভাবেই হামলা হওয়া উচিত নয়।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-রান্তিসি শিশু হাসপাতাল তিন দফা হামলার শিকার হয়েছে। এতে প্রায় ৪০ জন রোগী পালাতে বাধ্য হয়েছেন,তবে আরও ৪০ জন রোগী ও স্বাস্থ্যকর্মী ভেতরে আটকা পড়েছেন।

গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযানের কারণে বেসামরিক হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে।

সূত্রঃ আল জাজিরা।

এই শাখার আরও খবর

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au