বিশ্ব

সৌদি আরব–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি

  • 2:05 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: এক্স

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- পাকিস্তান ও সৌদি আরব একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যাতে বলা হয়েছে—যে কোনো এক দেশের ওপর আগ্রাসন চালানো হলে সেটি উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে। সেই পরিস্থিতিতে দুই দেশ পরস্পরকে রক্ষায় এগিয়ে আসবে।

বুধবার সৌদি আরব সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদে এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় তাঁকে স্বাগত জানান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভ্রাতৃত্ব, ইসলামি সংহতি ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে এবং প্রায় আট দশকের দীর্ঘ অংশীদারত্বের ওপর দাঁড়িয়ে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার অঙ্গীকার করা হয়েছে।

বিশেষজ্ঞরা একে মুসলিম বিশ্বের জন্য ‘ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি’ বলে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক এখন আনুষ্ঠানিক নিরাপত্তা প্রতিশ্রুতিতে রূপ নিল, যা শুধু দুই দেশের সম্পর্ককেই দৃঢ় করছে না, বরং দক্ষিণ এশিয়া ও আরব বিশ্বের ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসরায়েলের সাম্প্রতিক দোহা হামলার পর এই চুক্তির তাৎপর্য আরও বেড়ে গেছে।

শাহবাজ শরিফ উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান। তিনি বাদশাহ সালমান ও যুবরাজের সুস্বাস্থ্য এবং সৌদি জনগণের সমৃদ্ধি কামনা করেন। একইভাবে সৌদি বাদশাহও পাকিস্তানের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

চুক্তি স্বাক্ষরের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ও অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব উপস্থিত ছিলেন।

 

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au