সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় তিন পুলিশ নিহত, আহত দুই

  • 2:16 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ছবি: ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইয়র্ক কাউন্টিতে ভয়াবহ বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় হামলাকারী বন্দুকধারীও ঘটনাস্থলেই নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পেনসিলভানিয়া পুলিশ জানিয়েছে, নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধসংক্রান্ত ঘটনার তদন্তে গিয়েছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আহত দুই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল রয়েছে।

বুধবার স্থানীয় এক হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস। তিনি জানান, হামলাকারী ঘটনাস্থলেই মারা গেছে। কীভাবে এ ভয়াবহ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। তবে তিনি বলেন, এ ঘটনার তদন্তে স্টেট পুলিশের সব ধরনের ক্ষমতা ও সুযোগ-সুবিধা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ইয়র্ক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের সহযোগিতায় একটি বড় ধরনের তদন্ত টিম গঠন করা হবে। এ বিষয়ে এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

ঘটনার পরপরই পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এটিকে ইয়র্ক কাউন্টি ও পুরো অঙ্গরাজ্যের জন্য এক মর্মান্তিক ও ধ্বংসাত্মক দিন বলে মন্তব্য করেন।

ইয়র্ক কাউন্টিতে এর আগে গত ২২ ফেব্রুয়ারিতেও বন্দুক সহিংসতার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। সে সময় স্থানীয় একটি হাসপাতালে বন্দুকধারীরা কয়েকজনকে জিম্মি করেছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে ওই কর্মকর্তা প্রাণ হারান।

পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেল ডেভ সানডে ঘটনাস্থল পরিদর্শন করে এ হামলাকে ‘অকল্পনীয়’ বলে আখ্যা দেন। হামলার সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি স্থানীয় স্কুল জেলা শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতরে আশ্রয় নিতে বলে। পরে বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই নির্দেশ তুলে নেওয়া হয়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন। পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে তিনি ‘সমাজের জন্য অভিশাপ’ বলে উল্লেখ করেন। গভর্নর শাপিরো জানিয়েছেন, ফেডারেল সরকার থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে।

 

এই শাখার আরও খবর

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

মেলবোর্ন,২ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর…

কাগজের বদলে ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, শুরু হলো নতুন যুগ

মেলবোর্ন,২ জুলাই- দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করতে এলসি (লেটার অব ক্রেডিট) এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ডিজিটালভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।…

মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু

মেলবোর্ন,২ জুলাই-  বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে…

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

মেলবোর্ন,২ জুলাই- ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি। বার্তাসংস্থার হাতে আসা নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য…

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

মেলবোর্ন,১ জুলাই- আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে…

এনসিপির কয়েক নেতার বিরুদ্ধে ৮ মাসের হোটেল ভাড়া বকেয়ার অভিযোগ

মেলবোর্ন,১ জুলাই- রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার আবাসিক ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেড হোটেলে প্রায় আট মাস অবস্থান করে ভাড়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au