সর্বশেষ

যুক্তরাজ্যের নাগরিক দাবি করলেও এখনও বাংলাদেশের ভোটার ও নাগরিক টিউলিপ

  • 5:11 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
টিউলিপ সিদ্দিক ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দাবি করে আসছেন, তিনি কেবলই ব্রিটিশ নাগরিক। কিন্তু প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের যৌথ অনুসন্ধানে দেখা গেছে, টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার এবং তাঁর নামে রয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বাংলাদেশি পাসপোর্ট।

নথিপত্রে দেখা গেছে, ২০১১ সালে টিউলিপের নামে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। এনআইডিতে তাঁর জন্মস্থান ঢাকা, পেশা ‘বেসরকারি চাকরি’, ভোটার এলাকা ধানমন্ডি (সড়ক ৩-৫) এবং ট্যাগ হিসেবে রয়েছে ‘মাইগ্রেটেড’ বা অভিবাসী। এছাড়া, নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নম্বরও সংরক্ষিত রয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০১ সালের সেপ্টেম্বরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন টিউলিপকে প্রথম বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করে। তখন তার বয়স ছিল ১৯ বছর। ২০১১ সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে দ্বিতীয় পাসপোর্টের জন্য আবেদন করা হয়। দ্বিতীয় পাসপোর্টে স্থায়ী ঠিকানা ধানমন্ডি ৫, সুধা সদন উল্লেখ করা হয়। জরুরি যোগাযোগে টিউলিপের চাচা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের নাম লেখা থাকে।

টিউলিপ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তাঁর মা-বাবা উভয়ই বাংলাদেশে জন্মেছেন। তাই তিনি দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন। বাংলাদেশ সরকারের বিধি অনুযায়ী, নাগরিকত্ব ত্যাগের আবেদন না করলে নাগরিকত্ব বহাল থাকে। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, টিউলিপ এখনও নাগরিকত্ব ত্যাগের আবেদন করেননি।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী দুই দেশের নাগরিক হওয়া আইনসঙ্গত, তবে টিউলিপ নিজেকে কেবল ব্রিটিশ দাবি করছেন।

টিউলিপের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের মুখপাত্র বলেন, প্রায় এক বছর ধরে বাংলাদেশ কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা রটাচ্ছে। টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি, এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি।

২০১১ সালের জানুয়ারিতে টিউলিপ মা ও খালার সঙ্গে ঢাকায় সরকারি অনুষ্ঠানে অংশ নেন। সেসময় জাতীয় পরিচয়পত্র এবং নবায়নকৃত দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয়। এরপর ২০১১ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সঙ্গে যান। ২০১৩ সালে মস্কো সফরে খালার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যোগ দেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি দমন কমিশন টিউলিপকে চারটি মামলায় আসামি করেছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, টিউলিপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সুনির্দিষ্ট তথ্য–প্রমাণের ভিত্তিতে নেওয়া হয়েছে।

টিউলিপের দ্বৈত নাগরিকত্ব ও বাংলাদেশের এনআইডি–পাসপোর্ট বিষয়টি শুধু দেশের রাজনৈতিক অঙ্গনে নয়, যুক্তরাজ্যের রাজনীতিতেও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। দ্য টাইমস ও প্রথম আলোর অনুসন্ধান প্রকাশ করছে যে, টিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব সম্পর্কিত নথিপত্রের তথ্য সরকারি দপ্তরে বৈধভাবে সংরক্ষিত আছে।

 

এই শাখার আরও খবর

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডের, লজ্জায় অর্শদীপরা

সিরিজ হাতছাড়া হওয়ার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে ৭ উইকেটে ২৫৯ রান করে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে মিচেল…

তাহসিফের শেষ মুহূর্ত নিয়ে মুখ খুললেন দীপ, বললেন নদীতে ঝাঁপ দেওয়ার কথা

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্য যাচাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।…

সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরি নয়, নতুন বিধি যোগী সরকারের

উত্তর প্রদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করেছে যোগী আদিত্যনাথের সরকার। সহিংস উপায়ে প্রচলিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে যুক্ত ব্যক্তিদের…

দা ও বিস্ফোরক তৈরির নির্দেশিকা সংগ্রহের অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবকের বিচার

সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে অভিযুক্ত ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।…

বিন্যান্সে সাইবার হামলায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরির দাবি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোসম্পদ চুরি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক…

উখিয়ায় চার দিনেও নেভেনি গ্যাসের আগুন, বাড়ছে ঝুঁকি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন চার দিন ধরে জ্বলছে। আগুনের তীব্রতা না কমায় আশপাশের এলাকায় বিস্ফোরণ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au