সর্বশেষ

ট্রাম্প দেশে ফেরার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন: দ্য টাইমস

  • 11:26 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারফাইল। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার চলতি সপ্তাহান্তেই এ সিদ্ধান্ত কার্যকর করতে পারে। তবে শর্ত হচ্ছে, বর্তমানে যুক্তরাজ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরার পরেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। উল্লেখ্য, ট্রাম্প এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।

গত জুলাই মাসেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করেছিলেন যে, যদি ইসরায়েল গাজায় মানবিক পরিস্থিতি উন্নত করতে কার্যকর পদক্ষেপ না নেয় এবং প্রায় দুই বছর ধরে চলমান হামলা বন্ধে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে না পৌঁছায়, তবে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরবেন। তাঁর ফেরার পরপরই ব্রিটিশ সরকার ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে।

এ বিষয়ে রয়টার্স মন্তব্য চাইলেও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ব্রিটেনের এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের জটিল ইসরায়েল–ফিলিস্তিন ইস্যুতে নতুন মোড় এনে দিতে পারে।

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে যুক্তরাজ্য এর আগে বেশ কয়েকবার আভাস দিলেও এবারই প্রথম এত স্পষ্টভাবে সিদ্ধান্ত বাস্তবায়নের কাছাকাছি পৌঁছেছে।

সুত্রঃ রয়টার্স ও দ্য টাইমস

এই শাখার আরও খবর

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au