সর্বশেষ

নারী ও ইরানি লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান

  • 5:10 pm - September 19, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
নিষিদ্ধ বইয়ের তালিকায় রয়েছে বিজ্ঞানভিত্তিক বইও রয়েছে। ফাইল ছবি: রয়টার্স
মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে নারীদের লেখা এবং ইরানি লেখকদের বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। মানবাধিকার ও যৌন হয়রানি–সংক্রান্ত পাঠদানের ওপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, শরিয়াহবিরোধী ও সরকারি নীতির পরিপন্থী হওয়ায় ৬৭৯টি বইকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৪০টি নারী লেখকের এবং ৩১০টি ইরানি লেখক বা ইরানে প্রকাশিত বই। নিষিদ্ধ বইয়ের একটি ৫০ পৃষ্ঠার তালিকা ইতিমধ্যে সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

তালেবান সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে জানিয়ে দিয়েছে, এখন থেকে তারা ১৮টি বিষয়ে পাঠদান করতে পারবে না। এর মধ্যে অন্তত ৬টি বিষয় নারীদের সম্পর্কিত, যেমন—‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট’, ‘দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন’ ও ‘উইমেনস সোসিওলজি’। তালেবানের এক কর্মকর্তা বলেন, এসব বিষয় ইসলামি শরিয়াহ ও সরকারি নীতির সঙ্গে সাংঘর্ষিক।

ক্ষমতায় ফেরার পর থেকে শিক্ষায় একের পর এক কড়াকড়ি আরোপ করেছে তালেবান। ষষ্ঠ শ্রেণির পর থেকে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ। ২০২৪ সালের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয় ধাত্রীবিদ্যা বা মিডওয়াইফারি কোর্স। চলতি সপ্তাহেই ১০টি প্রদেশে ‘ফাইবার অপটিক ইন্টারনেট’ বন্ধ করে দেওয়া হয়েছে, অনৈতিক কর্মকাণ্ড রোধের নামে।

বই পর্যালোচনা কমিটির একজন সদস্য বিবিসিকে বলেন, “নারী লেখকদের সব বই পড়ানো নিষিদ্ধ করা হয়েছে।” নিষিদ্ধ তালিকায় সাবেক উপমন্ত্রী জাকিয়া আদেলির বইও রয়েছে। তিনি বলেন, “নারীরা যখন পড়াশোনার সুযোগ পাচ্ছেন না, তখন তাদের মতামত ও লেখালিখির অধিকারও দমন করা হবে, এটাই স্বাভাবিক।”

ইরানি লেখক ও প্রকাশকদের বই নিষিদ্ধের বিষয়ে কমিটির আরেক সদস্য জানান, আফগান পাঠ্যসূচিতে ইরানি প্রভাব ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত আগস্টে বই নিষিদ্ধের অধ্যাদেশে স্বাক্ষর করেন তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক জিয়াউর রহমান আরিয়ুবি। তিনি দাবি করেন, আলেম ও বিশেষজ্ঞদের একটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, এসব নিয়ম আফগানিস্তানের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা ও কিশোরীরা, যারা শিক্ষা, মতপ্রকাশ ও সাংস্কৃতিক অংশগ্রহণের সুযোগ থেকে ক্রমেই বঞ্চিত হচ্ছেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au