সর্বশেষ

১৬ বছরের কিশোরের মৃত্যুতে মামলা খেয়ে নড়ল ওপেনএআই, চ্যাটজিপিটিতে আসছে বয়স যাচাই

  • 6:34 pm - September 19, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
চ্যাটজিপিটিতে বয়স অনুমানের বা যাচাইয়ের প্রযুক্তি যুক্ত করা হবে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ওপেনএআই। যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার পর প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে চ্যাটজিপিটি ব্যবহারে বয়স যাচাই বাধ্যতামূলক করা হবে। ব্যবহারকারীদের ওপেনএআইয়ের বয়স যাচাই প্রযুক্তির আওতায় আনতে হবে কিংবা জমা দিতে হতে পারে পরিচয়পত্র।

১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী শনাক্ত হলে তাদের জন্য চ্যাটজিপিটির উত্তর দেওয়ার ধরন আলাদা হবে। কিশোরদের সঙ্গে আর যৌনবিষয়ক বা প্রেমবিষয়ক আলোচনা করবে না চ্যাটজিপিটি। একইভাবে আত্মহত্যা বা নিজেকে আঘাত করার মতো সংবেদনশীল বিষয়ের আলোচনাও পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

গত মঙ্গলবার এক ব্লগপোস্টে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন,

“কিশোর-কিশোরীদের ক্ষেত্রে আমাদের সুরক্ষাকে গোপনীয়তা ও স্বাধীনতার চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও জানান, চ্যাটজিপিটি ব্যবহারকারীর কথোপকথনের ধরন দেখে বয়স অনুমান করবে। সন্দেহ হলে ১৮ বছরের নিচের অভিজ্ঞতাই প্রযোজ্য হবে। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর পরিচয়পত্র চাওয়া হতে পারে।

এছাড়া, কোনো কিশোর আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করলে অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে এবং তাৎক্ষণিক বিপদের আশঙ্কা থাকলে কর্তৃপক্ষকে জানানো হবে।

ঘটনার পেছনে রয়েছে ২০২৪ সালের এপ্রিলে ১৬ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কিশোর অ্যাডাম রেইনের আত্মহত্যা। পরিবারের দাবি, আত্মহত্যার আগে সে কয়েক মাস ধরে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করত। আদালতের নথি অনুসারে, জিপিটি–৪ মডেল থেকেই সে আত্মহত্যার পদ্ধতি সম্পর্কিত পরামর্শ পেয়েছিল। প্রতিদিন গড়ে ৬৫০টির মতো বার্তা বিনিময় করত সে।

মামলার পর ওপেনএআই স্বীকার করেছে, দীর্ঘ কথোপকথনে তাদের নিরাপত্তাব্যবস্থা অনেক সময় ব্যর্থ হয়। সংক্ষিপ্ত আলাপে কার্যকর থাকলেও দীর্ঘ বার্তা বিনিময়ের পর অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া চলে আসতে পারে।

ওপেনএআই জানিয়েছে, ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা তৈরি করা হবে, যেখানে যৌনতা বা প্রেমবিষয়ক আলোচনা অনুমোদিত থাকবে। তবে আত্মহত্যার পদ্ধতি শেখানো হবে না; কেবল গল্পের প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট ব্যবহার করা যাবে।

অল্টম্যান বলেন,

“প্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করতে হবে।”

এ ছাড়া ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেন কোম্পানির কর্মীদের কাছে দৃশ্যমান না হয়, সেটিও নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ওপেনএআই।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au