সর্বশেষ

আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর আকাশপথ অবরোধে ইসরায়েলের ভয়াবহ ক্ষতির আশঙ্কা

  • 8:35 pm - September 19, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলি বিমান সংস্থা এল-আলের উড়োজাহাজছবি: এএফপি

মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যদি সমন্বিতভাবে ইসরায়েলের জন্য আকাশপথ অবরোধ করে, তবে দেশটির অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তায় ভয়াবহ প্রভাব পড়বে বলে এক প্রতিবেদনে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন গবেষণা প্রতিষ্ঠান আল হাবতুর রিসার্চ সেন্টার।

৯ সেপ্টেম্বর দোহায় ইসরায়েলের বিমান হামলায় ছয়জন নিহত হন, যাঁদের মধ্যে কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। হামাসের কোনো শীর্ষ নেতা নিহত না হলেও এ হামলা মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এর পরপরই কাতারে জরুরি বৈঠকে বসে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগ। বৈঠকে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে,

আকাশপথ অবরোধ হলে ইসরায়েলের জিডিপি ৪.৮% থেকে ৫.৭% পর্যন্ত কমে যেতে পারে।ইসরায়েলি বিমান সংস্থা এল-আলের আয়ের ৬০–৭৫% পর্যন্ত হ্রাস পেতে পারে।প্রতিটি ফ্লাইটের খরচ বাড়বে ৩০ হাজার থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত।পর্যটনশিল্প ও হীরা ও চিকিৎসা সরঞ্জামের মতো উচ্চমূল্যের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।

ভূরাজনৈতিক প্রভাব: অবরোধে ইসরায়েল এশিয়া ও আফ্রিকার প্রবৃদ্ধিশীল বাজারে প্রবেশাধিকার হারাতে পারে।যুক্তরাষ্ট্র পড়বে কূটনৈতিক সংকটে—ইসরায়েলকে বাঁচানো নাকি আরব দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব বজায় রাখা, সে সিদ্ধান্ত নিতে হবে।নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাবে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটি এখন বিশ্বমঞ্চে “অন্তরিণ” হয়ে পড়েছে। তিনি জানান,

“আমরা হব একদিকে এথেন্স—জ্ঞান ও গবেষণার কেন্দ্র, আরেকদিকে সুপার স্পার্টা—অতি শক্তিশালী সামরিক রাষ্ট্র। নিজেদের রক্ষা ও শত্রুকে আঘাত করার সক্ষমতা অর্জন করতেই হবে।”

আল হাবতুর রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা খলাফ আহমদ আল হাবতুর বলেছেন,

“শুরু থেকেই বলেছি, আরবদের হাতে কার্যকর চাপের হাতিয়ার আছে। এক হলে আমরা রক্ত ঝরানো ছাড়াই ইসরায়েলকে দুর্বল করে দিতে পারি।”

বাস্তবায়নের সম্ভাবনা কম

প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে এমন সমন্বিত অবরোধের সম্ভাবনা কম। কারণ, এতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হবে এবং অবরোধকারী দেশগুলোরও অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

গবেষণা প্রতিষ্ঠানটির বিশ্লেষণ বলছে, আকাশপথ অবরোধ শান্তি ও যুদ্ধের মাঝামাঝি এক শক্তিশালী চাপের কৌশল। এটি কার্যকর হলে ইসরায়েল শুধু অর্থনৈতিক মন্দার মুখেই পড়বে না, বরং পুরো অঞ্চলের ভূরাজনীতিও মৌলিকভাবে পাল্টে যেতে পারে।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au