চলুন দেখে নিই কোথায় কখন মাতবে দুর্গোৎসবের আসর।
কল্লোল রায়- মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় পূজা নয়, এটি বাঙালির প্রাণের উৎসব, সাংস্কৃতিক মিলনমেলা আর প্রবাস জীবনের সবচেয়ে বড় আয়োজন। ঢাকের আওয়াজ, ধূপ-ধুনোর গন্ধ, পূজার মন্ত্রোচ্চারণ আর ভোগের সুবাস যেন মুহূর্তেই সবাইকে ফিরিয়ে নিয়ে যায় বাংলার মাটিতে। অস্ট্রেলিয়ার মেলবোর্নও প্রতিবছর এই আবেগে ভাসে। ২০২৫ সালের পূজা ঘিরে শহরের নানা প্রান্তে আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।
মেলবোর্নের প্রতিটি পূজা কেন্দ্র হয়ে উঠবে মিলনস্থল। যেখানে থাকবে প্রার্থনা, অঞ্জলি, প্রসাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ-গান, আড্ডা আর একসাথে থাকার প্রাণের উচ্ছ্বাস। এবারও একে একে শুরু হবে নানা আয়োজন, চলুন দেখে নিই কোথায় কখন মাতবে দুর্গোৎসবের আসর।

সাকাভ দুর্গোৎসব ২০২৫
সময়: ২০ সেপ্টেম্বর সকাল ৯টা – ২১ সেপ্টেম্বর বিকাল ৫টা
আয়োজক: সনাতন আর্ট এন্ড কালচারাল এসোসিয়েশন ভিক্টোরিয়া (SACAV)
স্থানঃ 47 Bangalay Drive, Brookfield, VIC 3338

West Melbourne Durga Utsab
ওয়েস্ট মেলবোর্ন দুর্গা উৎসব ২০২৫
সময়: ২০ সেপ্টেম্বর সকাল ৯টা – ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা
স্থান: ওয়েস্টগেট ইনডোর স্পোর্টস সেন্টার, 61 Dohertys Rd, Altona North VIC 3025, Australia
আয়োজক: West Melbourne Durga Utsav

শ্রীশক্তি এসোসিয়েশন ভিক্টোরিয়া
শ্রীশক্তি দুর্গা পূজা ২০২৫
সময়: ২০ সেপ্টেম্বর সকাল ৯টা – ২১ সেপ্টেম্বর বিকাল ৫টা
স্থান: ওয়্যারিবি ইনডোর স্পোর্টস সেন্টার, 13 Riverside Ave, Werribee VIC 3030, Australia
আয়োজক: শ্রীশক্তি এসোসিয়েশন, ভিক্টোরিয়া

দুর্গা পূজা২০২৫
সময়: ২০ সেপ্টেম্বর সকাল ৮টা – ২১ সেপ্টেম্বর
স্থান: মেনজিস হল, Menzies Reserve, 41 Menzies Ave, Dandenong North VIC 3175, Australia
আয়োজক: অরোরা বেঙ্গলি অ্যাসোসিয়েশন

উইনধাম দুর্গা উৎসব ২০২৫
সময়: ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা – ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টা
স্থান: ওয়্যারিবি ইনডোর স্পোর্টস সেন্টার, 13 Riverside Ave, Werribee VIC 3030, Australia
আয়োজক: Wyndham Dangouts

দুর্গা পূজা (মেলবা)
সময়: ২৬ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর
স্থান: Riverbend Primary School ,1 Communal Rd, Wyndham Vale 3024
আয়োজক: Melbourne Bengal Association (Melba)

দুর্গা পূজা ২০২৫ (BSM)
সময়: ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা – ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টা
স্থান: Werribee Racing Club, 2-10 Bulban Road, Werribee, Victoria, Australia
আয়োজক: Bengali Society of Melbourne (BSM)

মায়ের আগমনী
সময়: ২৭ সেপ্টেম্বর সকাল ১০:৩০ – ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টা
স্থান: গ্লেন ওয়েভারলি কমিউনিটি সেন্টার, 700 Waverley Rd, Glen Waverley VIC 3150, Australia
আয়োজক: Bengali Association of Victoria (BAV)

দুর্গা পূজা (UMA)
সময়: ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা – ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টা
স্থান: সাইপ্রাস কমিউনিটি ফাংশন সেন্টার, 100 Forrest St, Ardeer VIC 3022, Australia
আয়োজক: Utsav Melbourne Association (UMA)

কৃষ্ণাকুটিরের দুর্গোৎসব
সময়: ২৭ সেপ্টেম্বর – ২ অক্টোবর
স্থান: ডার্লি, ভিক্টোরিয়া
আয়োজক: কৃষ্ণাকুটির

দুর্গা পূজা ২০২৫ (শরিত চ্যারিটেবল ফাউন্ডেশন)
সময়: ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা – ২ অক্টোবর দুপুর ১২টা
স্থান: এডগার্স ক্রিক সেকেন্ডারি কলেজ, 92R4+622 Wollert, Victoria, Australia
আয়োজক: Sharit Charitable Foundation

শ্রীশ্রী শারদীয়া দুর্গোৎসব
সময়: ৩ অক্টোবর সন্ধ্যা ৬টা – ৫ অক্টোবর রাত ৯টা
স্থান: হাঙ্গেরিয়ান কমিউনিটি সেন্টার, 760 Boronia Rd, Wantirna VIC 3152
আয়োজক: Bengali Puja Cultural Society of Victoria (BPCSV)

দুর্গা পূজা (জিলং)
সময়: ৩ অক্টোবর – ৫ অক্টোবর
স্থান: লারা হল, 1A Flinders Ave, Lara VIC 3212, Australia
আয়োজক: এসোসিয়েশন অফ বাঙালিস ইন জিলং

শারদীয় দুর্গোৎসব ২০২৫ (SPUVIC)
সময়: ১১ অক্টোবর সকাল ১১টা – ১২ অক্টোবর সন্ধ্যা ৬টা
স্থান: এপিং মেমোরিয়াল হল, 827 High St, Epping VIC 3076, Australia
আয়োজক: Sarbojanin Puja Utsav of Victoria (SPUVIC)
মেলবোর্নে এই দুর্গোৎসবগুলো কেবল মায়ের আরাধনা নয়, এটি প্রবাসী বাঙালির সাংস্কৃতিক অস্তিত্ব টিকিয়ে রাখারও উৎসব। ঢাকের বাদ্যে, ধুনুচির নাচে আর ভোগের সুবাসে মিলেমিশে যায় ভক্তি আর আনন্দ। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় যাবে, কেউ বাচ্চাদের নিয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে, আবার কেউ নিঃশব্দে বসে থাকবে মায়ের সামনে।
এ যেন প্রবাসের মাটিতে বাংলার টুকরো-মা আসছেন, আর তাঁর আগমনে আলোয় ভরে উঠবে মেলবোর্নের প্রতিটি কোণ।