সর্বশেষ

১৯৮২ সালের প্যারিস হামলার প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

  • 2:55 am - September 20, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি : এএফপি

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর-  ১৯৮২ সালে প্যারিসের এক ইহুদি রেস্টুরেন্টে ইহুদিবিদ্বেষী হামলায় ছয়জন নিহতের ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি প্রসিকিউটররা।

ফরাসি সন্ত্রাসবিরোধী প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ইন্টারপোলের মাধ্যমে তারা জানতে পেরেছে যে ৭০ বছর বয়সী হিশাম হার্বকে দখলকৃত পশ্চিম তীরে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ধরাকে বলা হচ্ছে মামলার অগ্রগতিতে “একটি বড় সাফল্য”।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ এক্স-এ লিখেছেন,

“আমি ফিলিস্তিনি কর্তৃপক্ষের চমৎকার সহযোগিতাকে স্বাগত জানাই। তাঁর দ্রুত প্রত্যর্পণের জন্য আমরা একসঙ্গে কাজ করছি। এটি ন্যায়বিচার ও সত্যের পথে আরেকটি অগ্রগতি।”

হার্বের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্যারিসের মারেই এলাকার ঐতিহাসিক ইহুদি অধ্যুষিত অঞ্চলে অবস্থিত জো গোল্ডেনবার্গ রেস্টুরেন্টে ১৯৮২ সালের হামলার নেতৃত্ব দিয়েছিলেন। ৯ আগস্টের ওই হামলায় ছয়জন নিহত এবং ২২ জন আহত হন।

ঘটনাস্থলে প্রথমে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বন্দুকধারীরা রেস্টুরেন্টে ঢুকে পোল্যান্ডে তৈরি WZ-63 মেশিনগান দিয়ে গুলি চালায়। তখন ভেতরে প্রায় ৫০ জন গ্রাহক উপস্থিত ছিলেন।

ঘটনার জন্য দায়ী করা হয়েছিল আবু নিদাল সংগঠনকে, যা ফিলিস্তিনি ফাতাহ দলের একটি ভিন্নমতাবলম্বী সশস্ত্র অংশ।

হার্ব গত ১০ বছর ধরে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার আওতায় ছিলেন। গত জুলাইয়ে হামলার সঙ্গে জড়িত আরও ছয়জনকে প্যারিসের বিশেষ আদালতে পাঠানো হয়।

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন আগামী সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

মেলবোর্ন,১ জুলাই- আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে…

এনসিপির কয়েক নেতার বিরুদ্ধে ৮ মাসের হোটেল ভাড়া বকেয়ার অভিযোগ

মেলবোর্ন,১ জুলাই- রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার আবাসিক ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেড হোটেলে প্রায় আট মাস অবস্থান করে ভাড়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে বের হয়ে একসঙ্গে নিখোঁজ চার হিন্দু স্কুলছাত্রী

মেলবোর্ন,১ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার…

শুভেচ্ছার বার্তা নিয়ে ভারত গেল বাংলাদেশের ১,১০০ কেজি আম

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার ১০০ কেজি আম…

উগ্রবাদী তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ, নজরদারি কমায় সক্রিয় হওয়ার চেষ্টা নিষিদ্ধ সংগঠনগুলোর

মেলবোর্ন,১ জুলাই- দেশে উগ্রবাদী তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা এবং তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে উগ্রপন্থী সংগঠনগুলোর ওপর…

গদি না, সেবা: রাজনীতি ফেরাতে হবে

মেলবোর্ন,১ জুলাই- দেশ মানে শুধু মাটি না। দেশ মানে মানুষ। আর মানুষের দেশ চালাবে মানুষের প্রতিনিধি। একেই বলে গণতন্ত্র। বাংলাদেশের সংবিধানে বলা আছে, “প্রজাতন্ত্রের সকল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au