বিনোদন

ভার্চুয়াল কে-পপ তারকাদের অবমাননা করাও অপরাধ: দক্ষিণ কোরিয়ার আদালত

  • 3:16 am - September 20, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
প্লেভ ব্যান্ডের পারফরমেন্সের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- দক্ষিণ কোরিয়ার একটি আদালত রায় দিয়েছে যে ভার্চুয়াল কে-পপ তারকাদের অবমাননাকর মন্তব্য করা মানহানির শামিল। এ ধরনের অপরাধে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে ৫ লাখ ওয়ান (প্রায় ৩৬০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।

ভার্চুয়াল কে-পপ বয়ব্যান্ড ‘প্লেভ’ (Plave)–এর পাঁচ সদস্য সম্পূর্ণভাবে অ্যানিমেশন ও মোশন-ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে তৈরি। বাস্তব পারফরমারদের কণ্ঠ ও অঙ্গভঙ্গির সাহায্যে চরিত্রগুলোকে উপস্থাপন করা হয়। ২০২৩ সালে আত্মপ্রকাশের পর থেকেই তারা কে-পপের সবচেয়ে সফল ভার্চুয়াল তারকাদের মধ্যে অন্যতম হয়ে ওঠে। বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে এক মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে এবং নিয়মিতভাবে মিউজিক ভিডিও ও ব্লগ প্রকাশ করে।

২০২৪ সালের জুলাই মাসে অভিযুক্ত ব্যক্তি প্লেভকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর মন্তব্য করেন। এর মধ্যে ছিল—‘অবতারগুলোর পেছনের মানুষরা আসলে কুৎসিত হতে পারে’ কিংবা তাদের মধ্যে ‘সাধারণ কোরীয় পুরুষের বৈশিষ্ট্য’ রয়েছে।

আদালতে তিনি দাবি করেন, মন্তব্যগুলো কেবল কাল্পনিক চরিত্রদের উদ্দেশ করে করা হয়েছিল, আসল মানুষদের নয়। তবে আদালত এই যুক্তি খারিজ করে দিয়ে রায়ে উল্লেখ করে, কোনো অবতার যদি ব্যাপকভাবে বাস্তব শিল্পীদের প্রতিনিধিত্ব করে বলে স্বীকৃত হয়, তবে সেই অবতারের বিরুদ্ধে আক্রমণ আসল শিল্পীদের প্রতিই আক্রমণ হিসেবে গণ্য হবে।

প্লেভের এজেন্সি ভ্লাস্ট (Vlast) এ ঘটনায় প্রতি পারফরমারের জন্য ৬৫ লাখ ওয়ান ক্ষতিপূরণ দাবি করেছিল। তবে আদালত কেবল জনপ্রতি ১ লাখ ওয়ান ক্ষতিপূরণের আদেশ দেন। স্থানীয় গণমাধ্যম জানায়, আপত্তিকর মন্তব্যের প্রকৃতি এবং ঘটনার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভ্লাস্ট ইতিমধ্যেই এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এজেন্সির দাবি, এই মামলা দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে ভার্চুয়াল তারকাদের মানহানির ঘটনায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।

 

এই শাখার আরও খবর

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au