বাংলাদেশ

রাবিতে শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্যসহ কর্মকর্তাদের ধস্তাধস্তি

  • 12:18 am - September 21, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- পোষ্য কোটা বাতিলের দাবিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ শনিবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ শিক্ষক ও কর্মকর্তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছেন।

আজ দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে টায়ারে আগুন ধরিয়ে আন্দোলন শুরু করেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এ সময় শিক্ষার্থীরা উপ-উপাচার্য মাইন উদ্দিনের গাড়ি আটকে দেন এবং তার বাসভবনে তালা ঝুলিয়ে দেন। ফলে তিনি ভেতরে প্রবেশ করতে পারেননি।

পরে উপ-উপাচার্য মাইন উদ্দিন ও প্রক্টর মাহবুবর রহমান জুবেরি ভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি হয়।

এ ঘটনায় প্রক্টর মাহবুবর রহমান সাংবাদিকদের বলেন,

“শিক্ষার্থীরা উপ-উপাচার্যকে অবরুদ্ধ করে তার বাসায় তালা ঝুলিয়ে দেয়। পরে আমরা জুবেরি ভবনের লাউঞ্জে বসেছিলাম। সেখানে শিক্ষার্থীরা আবারও বাধা দেয়। আমরা ফিরে গিয়ে ভবনে ঢোকার চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে আমার হাতের ঘড়ি ও সঙ্গে থাকা ১০ হাজার টাকা হারিয়ে যায়। ধাক্কাধাক্কি হতে পারে, কিন্তু ঘড়ি ও টাকা হারানো কোনোভাবেই স্বাভাবিক নয়।”

এর আগে গতকাল শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। পরে আরও নয়জন শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। শিক্ষার্থীদের মূল দাবি— পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপ-উপাচার্য মাইন উদ্দিন ও আন্দোলনরত শিক্ষার্থীরা জুবেরি ভবনের ভেতরে মুখোমুখি অবস্থানে রয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

 

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au