সর্বশেষ

ভিডিও দেখে রকেট বানালেন চীনা তরুণ

  • 3:35 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- চীনের হান প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে বসে মাত্র ১৮ বছর বয়সেই রকেট বানিয়ে ফেলেছেন ঝ্যাং শিজিয়ে নামের এক তরুণ। অনলাইনে ভিডিও দেখে দেখে সস্তা উপকরণ ব্যবহার করে তৈরি করা এই রকেট চীনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মাত্র ১৪ বছর বয়সে বাবার সঙ্গে বসে টেলিভিশনে সরাসরি রকেট উৎক্ষেপণ দেখার পর থেকেই ঝ্যাংয়ের মধ্যে মহাকাশযান তৈরির প্রতি আগ্রহ জন্ম নেয়। আগে থেকে কোনো প্রযুক্তিগত জ্ঞান না থাকলেও তিনি ইন্টারনেট ঘেঁটে ভিডিও দেখে ডিআইওয়াই (DIY) রকেট তৈরির কৌশল শিখতে থাকেন।

প্রথমে পরিবারের শূকরের খামার থেকে নাইট্রেট সংগ্রহ করে রান্নাঘরের চিনি ও পানির সঙ্গে মিশিয়ে জ্বালানি বানানোর চেষ্টা করেন ঝ্যাং। পরে স্কুলে শেখা ফিলট্রেশন প্রক্রিয়া কাজে লাগিয়ে সার থেকে আরও বিশুদ্ধ জ্বালানি তৈরি করতে সক্ষম হন।

২০২৩ সালের জুনে নিজের জন্মদিনে বাবা ও সহপাঠীদের ডেকে প্রথমবার পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ করেন ঝ্যাং, যা সফল হয়। এরপর শতাধিক প্রচেষ্টায় তিনি রকেটকে ৪০০ মিটার উচ্চতায় তুলতে সক্ষম হন। এ পর্যন্ত তিনি চার ধরনের রকেট ইঞ্জিন তৈরি করেছেন— একাধিক একক ধাপের এবং একটি দুই ধাপের রকেট।

গ্রামীণ স্কুলের সীমিত সম্পদের মধ্যেও ইন্টারনেট ঝ্যাংয়ের প্রধান সহায়ক হয়ে ওঠে। তাঁর শিক্ষকরা জানান, স্কুলে শেখা সাধারণ বিজ্ঞানের ব্যবহারেই ঝ্যাং পরীক্ষাগুলো সম্পন্ন করেছেন। বাবা-মাও সবসময় তাকে উৎসাহ দিয়েছেন। বাবা চাংশা শহরে রাইডশেয়ার চালক এবং মা অন্য শহরে ন্যানির কাজ করেন।

সম্প্রতি ঝ্যাং শেনইয়াং অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। তাঁর স্বপ্ন—একদিন সত্যিকারের রকেটের নকশা তৈরি করা।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au