লিড নিউজ

সুপার টাইফুন ‘রাগাসা’য় তাইওয়ান–ফিলিপাইনে অন্তত ১৫ জনের মৃত্যু

  • 6:36 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
সুপার টাইফুন ‘রাগাসা’র শক্তিশালী ঢেউ আছড়ে পড়ছে তীরবর্তী অঞ্চলে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর-তাইওয়ান ও ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ‘রাগাসা’। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে তাইওয়ানে মারা গেছেন ১৪ জন এবং ফিলিপাইনে একজন। ঝড়টি বর্তমানে চীনের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে, যেখানে ইতোমধ্যে জারি করা হয়েছে দুর্যোগকালীন সর্বোচ্চ সতর্কতা।

তাইওয়ান:
মঙ্গলবার প্রবল বর্ষণে দেশটির পূর্বাঞ্চলের একটি হ্রদ উপচে পড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে পানিতে ডুবে মারা যান অন্তত ১৪ জন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরও অন্তত ১২০ জন নিখোঁজ রয়েছেন। তবে ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী কেবল হুয়ালিয়েন কাউন্টিতেই নিখোঁজ মানুষের সংখ্যা ১২৪। উদ্ধারকাজ এখনো চলছে।

ফিলিপাইন:
রাগাসা প্রথম আঘাত হানে ফিলিপাইনের উত্তরাঞ্চলের প্রত্যন্ত দ্বীপগুলোতে। এতে বহু এলাকায় বন্যা দেখা দেয় এবং প্রাণ হারান একজন।

চীন:
এখন ঝড়টি অগ্রসর হচ্ছে চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংদং প্রদেশের দিকে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রায় ১৮ লাখ ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুহাই, শেনঝেন ও গুয়াংঝৌ শহর বুধবার দুপুর নাগাদ সাগরের পানিতে প্লাবিত হতে পারে। ভূমিধসের ঝুঁকিও তৈরি হয়েছে। ইতোমধ্যে হংকংয়ে জারি করা হয়েছে ‘সর্বোচ্চ সতর্কতা’। সেখানকার বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে।

ঝড়ের কারণে হংকংয়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বিমানবন্দর। রাস্তায় রাস্তায় পুলিশ টহল দিচ্ছে এবং মাইকিং করে সাধারণ মানুষকে ঘরে থাকতে অনুরোধ জানাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ‘রাগাসা’ হলো এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়। এর প্রভাবে আরও ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au