সর্বশেষ

দিল্লিতে এক আশ্রমের বাবার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ১৭ নারী শিক্ষার্থীর

  • 8:28 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- ভারতের রাজধানী দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার একটি আশ্রমের ‘বাবার’ বিরুদ্ধে ১৭ নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, যৌন হেনস্তার অভিযোগে শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালক স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থনৈতিকভাবে দুর্বল (ইডব্লিউএস) ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার মাধ্যমে স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের হয়রানি করতেন তিনি।

ওই প্রতিষ্ঠানের অন্তত ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন অভিযোগ করেন, স্বামী চৈতন্যানন্দ তাদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেছেন, অশালীন মেসেজ পাঠিয়েছেন এবং জোরপূর্বক শারীরিকভাবে স্পর্শ করেছেন। নারী শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও অভিযুক্তের কথা শুনতে তাদের চাপ দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

শিক্ষার্থীরা দাবি করেন, অভিযুক্তের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল আশ্রমে কর্মরত কিছু ওয়ার্ডেন। তাদের এমন অভিযোগের ভিত্তিতে স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম জেলার উপপুলিশ কমিশনার অমিত গোয়েল।

অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার স্থান ও অভিযুক্তের ঠিকানায় চালানো হয়েছে অভিযান এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তবে এখনো অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশের একাধিক টিম।

অভিযুক্তের ব্যবহৃত একটি ভলভো গাড়ি ইনস্টিটিউটটির বেসমেন্ট থেকে জব্দ করেছে পুলিশ। যাচাই করে দেখা গেছে, গাড়িটিতে জাল কূটনৈতিক নম্বরপ্লেট ব্যবহার করা হয়। অভিযোগ প্রকাশ্যে আসার পর আশ্রম প্রশাসন চৈতন্যানন্দকে পদ থেকে সরিয়ে দিয়েছে।

এই শাখার আরও খবর

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

মেলবোর্ন,১ জুলাই- সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। প্রবাসী কর্মীদের বৈধতা সংশোধন এবং ওয়ার্ক পারমিট নবায়নের জন্য…

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা

মেলবোর্ন,১ জুলাই- ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। পুরো ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ এবং গোলের…

১২৬ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস দেখল ভারত, বৃষ্টিপাত কমল ৪০ শতাংশ

মেলবোর্ন,১ জুলাই- দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অস্বাভাবিক ধীরগতির কারণে চলতি বছরের জুন মাসে গত ১২৬ বছরের মধ্যে অন্যতম কম বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে ভারত। দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)…

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট

মেলবোর্ন,১ জুলাই-  যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক এই রায়ে আদালত ৬-৩ ভোটে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের…

পাকিস্তানে ছাদধসে ১৪ শিশুর মৃত্যু

মেলবোর্ন,১ জুলাই- পাকিস্তানের লাহোর শহরের কাহনা এলাকায় একটি বেসরকারি টিউশন সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।…

যুক্তরাষ্ট্রে মেয়েদের খেলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

মেলবোর্ন,১ জুলাই- যুক্তরাষ্ট্রে মেয়ে ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্স নারীদের (রূপান্তরিত নারী) অংশগ্রহণ নিষিদ্ধ করে করা অঙ্গরাজ্যভিত্তিক আইন বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেওয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au