ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…
মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- পাকিস্তানের লিজেন্ডারি পেসার ওয়াসিম আকরাম মনে করেন, ঘরোয়া ক্রিকেটের উন্নতি না হলে বাংলাদেশি ক্রিকেটাররা কখনোই ধারাবাহিক হতে পারবে না। তবে টাইগারদের পেস আক্রমণের প্রশংসা করেছেন তিনি। দুবাইয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আকরাম।
এশিয়া কাপের ফাইনালের আগে আকরাম এগিয়ে রেখেছেন ভারতকে। তার মতে, ভারতের ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে আছেন এবং তারাই ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে আগে থেকে কিছু বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
আকরাম বলেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান বিশ্বমানের বোলার। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনের প্রশংসা করে তিনি জানান, পিএসএলে কাছ থেকে দেখেই তার দক্ষতা বুঝেছেন। আকরামের মতে, তাসকিন কয়েক বছর ধরে দারুণ ধারাবাহিক বোলিং করছেন।
বাংলাদেশ বারবার চাপের মুখে ভেঙে পড়ার কারণ হিসেবে আকরাম ঘরোয়া ক্রিকেটকে দায়ী করেন। তার মতে, ঘরোয়া ক্রিকেটে মানোন্নয়ন না হলে আন্তর্জাতিক অঙ্গনেও এ সমস্যা থেকে যাবে।
বাংলাদেশি মানুষ ও খাবারের প্রতি ভালোবাসার কথা জানিয়ে ওয়াসিম আকরাম বলেন, সুযোগ হলে আবারও তিনি বাংলাদেশ ভ্রমণ করতে চান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au