অস্ট্রেলিয়া

মেলবোর্নে দুর্গাপূজা, বাঙালির ঐতিহ্যের মহোৎসব: বিএসএমের পূজা থেকে ফিরে

  • 11:02 pm - September 27, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার
ভিক্টোরিয়ার ওয়ারিবি রেসিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত পূজা। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- মেলবোর্নের আকাশে বসন্তের আবহ আর প্রবাসী বাঙালির হৃদয়ে উৎসবের আমেজ সব মিলিয়ে দুর্গাপূজা যেন হয়ে উঠছে সত্যিকারের এক মহোৎসব। ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত ভিক্টোরিয়ার ওয়ারিবি রেসিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই পূজার আয়োজন করেছে বেঙ্গলি সোসাইটি অফ মেলবোর্ন (BSM)। দীর্ঘদিন ধরে সংগঠনটি ভিক্টোরিয়ার বাঙালি সমাজকে একত্রিত করে ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রেখেছে। এবারের আয়োজনেও সেই ঐতিহ্যের প্রতিফলন ঘটছে।

পূজামণ্ডপে প্রবেশ করতেই চোখে পড়লো সজ্জা, দেবীর প্রতিমা, ভক্তিমূলক আবহ আর দর্শনার্থীদের ভিড়। পূজা মণ্ডপের চারপাশে ঢাকের বাদ্যি, ধূপের সুগন্ধ, প্রণামীতে ভরা দেবীর আসন সব মিলিয়ে এক টুকরো বাংলাদেশ যেন মেলবোর্নে। আর পূজা ঘিরে ছিল নানা রঙের স্টল। পোশাক ও গহনার স্টলেও ছিল ক্রেতাদের ভিড়। দর্শনার্থীরা শুধু পূজা নয়, এই মেলাকেও ভরে তুলেছেন হাসি, আড্ডা আর কেনাকাটায়।

কলকাতা থেকে আসা নন্দিনী, যিনি বর্তমানে জিলং-এ থাকেন, জানালেন—“মেলবোর্নের পূজা ঘুরে ঘুরে কলকাতার আমেজ খুঁজে পাই। এখানে এসে অন্যরকম একটা অনুভূতি হলো, এত বড় জায়গাজুড়ে এত সুন্দর আয়োজন সত্যিই অবিস্মরণীয়।”
নতুন এক দম্পতি সেলফি তুলতে তুলতে বললেন, তাদের কাছে এই অভিজ্ঞতা অসাধারণ, প্রবাসে থেকেও যেন দেশের মানুষদের সঙ্গে একাত্ম হয়ে গেছেন।

ডিকিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. দেবদুলাল মল্লিক তার স্ত্রী চন্দনা হালদার এবং দুই সন্তান। ছবিঃ ওটিএন বাংলা

ডিকিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. দেবদুলাল মল্লিক তার স্ত্রী চন্দনা হালদার এবং দুই সন্তানকে নিয়ে এসেছিলেন।

তিনি বললেন, “অস্ট্রেলিয়ায় আসার পর এত বড় এবং চমৎকার পূজা আমি দেখিনি।”

স্ত্রী চন্দনাও একই কথা বললেন। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা তাদের দুই সন্তানও মেলবোর্নের পূজা উপভোগ করছে।

বিএসএমের পূজা মণ্ডপে পরিবার নিয়ে এসেছেন সজল হালদার । ছবিঃ ওটিএন বাংলা

নতুন আসা চার বাংলাদেশি শিক্ষার্থী স্বর্ণ কমল আচার্য, অনিমেষ চক্রবর্তী, সন্দীপ দাস এবং বিজয় দাস—প্রথমবার অস্ট্রেলিয়ায় পূজা উপভোগ করছেন। তারা জানালেন, “বাংলাদেশের পূজা খুব মিস করছি, তবে এখানে এসে মনে হচ্ছে যেন আবার দেশের স্বাদ ফিরে পেলাম। তারা দেশ থেকে অন্য দেশে যাবার কথা কখনো ভেবে দেখেননি। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর তাদের দেশ ছেড়ে আসার কথা চিন্তা করতে হয়েছে।

কথা হয়, সংগঠনের বর্তনাম সভাপতি অনুপ সিংহের সাথে। এতো বড় পূজা, এতো খরচের টাকা কথা থেকে আসে এমন প্রশ্নের জবাবে অনুপ সিংহ জানালেন, সদস্যদের চাঁদা ও দান, পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের স্পনসরশিপেই এই বিশাল বাজেটের পূজা সম্ভব হচ্ছে।

বেঙ্গলি সোসাইটি অফ মেলবোর্ন এর বর্তমান সভাপতি অনুপ সিংহের সাথে প্রদীপ রায়। ছবিঃ ওটিএন বাংলা

বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বললেন, “মা দুর্গা অতীতে অসুর বিনাশ করেছিলেন, মা দুর্গার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, তাঁর চোখে আমাদের কৃপা প্রার্থনা করতে হবে। বাংলাদেশে অশুভ শক্তি হার মানবেই এবং সত্যের জয় হবেই হবে। অস্ট্রেলিয়ার প্রবাসী হিন্দু সম্প্রদায় বাংলাদেশিদের সাথেই আছে এবং সবসময় পাশে থাকবে। প্রবাসী বাঙালিদের বলব, আমরা যেন আমাদের শিকড় ভুলে না যাই।”

বিএসএম-এর দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি হয়ে উঠছে এক মহা মিলনমেলা। পূজা, স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান আর প্রবাসী বাঙালির মিলিত আবেগ সব মিলিয়ে মেলবোর্নে বিএসএমের পূজা হয়ে উঠছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য রূপ।

এই শাখার আরও খবর

‘পুশ-ইন’ নিয়ে কি ঘটছে ভারত-বাংলাদেশ সীমান্তে? সমাধান কি?

মেলবোর্ন, ১৮ জুন- ২০২৬ সালের মধ্যভাগে এসে বাংলাদেশ-ভারত সীমান্তে এক নজিরবিহীন ও অত্যন্ত জটিল নিরাপত্তা এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক…

উগ্রবাদের ছায়া ও প্রতিবেশীর নিরাপত্তা: বাংলাদেশের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পথ 

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশের সমাজে সহনশীলতা, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। কিন্তু বিগত দুই দশকে…

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন ইংল্যান্ডের কেইন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বকাপের ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক…

প্রতিবেশীর সেতুবন্ধন: রাষ্ট্রদূত নিয়োগ ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ১৮ জুন- ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর ৪নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রে রাষ্ট্রদূত পাঠানোর আগে গ্রহীতা রাষ্ট্রের “অ্যাগ্রিমঁ” বা গ্রহণযোগ্যতার সম্মতি গ্রহণ করে।…

সেকেন্দার হাজির আমবাগানে পড়ে ছিল রুপালি রাণীর মরদেহ

মেলবোর্ন, ১৮ জুন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে…

প্রবাসীদের জন্য কাতারের কড়া নির্দেশনা, সময়মতো দেশ না ছাড়লে জরিমানা

মেলবোর্ন, ১৮ জুন- কাতারে বসবাসরত প্রবাসীদের রেসিডেন্সি পারমিট (আকামা) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রবাসীর আকামা বাতিল হওয়ার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au