অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে অ্যালবানিজের সাক্ষাৎ

  • 7:30 am - September 28, 2025
  • পঠিত হয়েছে:২০ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার স্থানীয় সময় সকালে লসিমাউথ রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে পৌঁছানোর পর তাকে স্কটিশ ব্যাগপাইপারদের সঙ্গীতের মধ্য দিয়ে অভ্যর্থনা জানানো হয়। তার সঙ্গে ছিলেন বাগদত্তা জোডি হেইডন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজা চার্লসের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অ্যালবানিজ লিখেছেন, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করা তার জন্য একটি সম্মানের বিষয়। এটি ছিল অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে রাজা চার্লসের চতুর্থ সাক্ষাৎ। গত বছরের অক্টোবরে রাজা চার্লস অস্ট্রেলিয়া সফরের পর এটি তাদের প্রথম দেখা।

এই সাক্ষাৎ হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আলোচনার এক দিন পর। সেখানে অ্যালবানিজ ইউরোপজুড়ে পপুলিজম ও উগ্র ডানপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারের কাজ হলো সমাধান খোঁজা, মানুষকে বিভক্ত করা নয়।” তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উগ্র ডানপন্থী রাজনীতির উত্থানে মানুষ উদ্বিগ্ন। আমাদের কাজ হলো মানুষের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিশ্বাস অটুট রাখা।”

রাজা চার্লসের সঙ্গে এই সাক্ষাতের এক সপ্তাহ আগে, রাজা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট অকুসের (AUKUS) গুরুত্ব তুলে ধরেন। উইন্ডসর ক্যাসেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া রাজকীয় নৈশভোজে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের অকুস সাবমেরিন অংশীদারিত্ব উদ্ভাবনী ও গুরুত্বপূর্ণ সহযোগিতার এক মাইলফলক।”

অ্যালবানিজ আগামী সপ্তাহে লিভারপুলে অনুষ্ঠিতব্য ব্রিটিশ লেবার পার্টির সম্মেলনে বক্তব্য রাখবেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন, যেখানে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে। সেখানে অস্ট্রেলিয়া-আমিরাতের মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থাৎ অস্ট্রেলিয়া-ইউএই কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ নিয়ে আলোচনা হবে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

মেলবোর্ন, ২৬ এপ্রিল- কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে…

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়াল

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য গ্যালনপ্রতি…

তেল পাম্পে মিছিল নিয়ে এসে হিন্দু ইউএনওর ওপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা

মেলবোর্ন, ২৬ এপ্রিল-  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইনে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ…

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুমকি ইরানি সেনাবাহিনীর

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে…

যেখানে নামার কথা নয়, সেখানেই লাশ, প্রশ্নে ঘেরা কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যু

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চট্টগ্রামে সরকারি প্রশিক্ষণ শেষে রাতে বাসে করে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au