লিড নিউজ

পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

  • 3:17 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার অভিযোগ, “অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা শহরে আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অবকাঠামো ঘিরে রেখেছে।”
তিনি আরও জানান, প্রয়োজনে ‘সর্বশক্তি প্রয়োগের’ নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বক্তব্যের অর্থ কী, সে বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

পোর্টল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ওরেগনের সিনেটর জেফ মার্কলে, মেয়র কেইথ উইলসন, রিপাবলিকান মেক্সিন ডেক্সটারসহ সিটি কাউন্সিল সদস্যরা সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সিনেটর মার্কলে অভিযোগ করেন, “প্রেসিডেন্ট এখানে সেনা পাঠাচ্ছেন পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। তিনি চান সংঘাত হোক, প্রতিবাদ হোক—যাতে পোর্টল্যান্ডকে তিনি যেমন বর্ণনা করছেন, সেটি বাস্তব মনে হয়। আমাদের দায়িত্ব হলো এই ফাঁদে না পা দেওয়া।”

পোর্টল্যান্ড শহর থেকে প্রায় দুই মাইল দূরে একটি অভিবাসী আটক কেন্দ্র ঘিরে কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে।
অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় বন্ধের দাবিতে এ আন্দোলন অব্যাহত রয়েছে। সেনা মোতায়েনের ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এই শাখার আরও খবর

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

চুরির অভিযোগে তরুণীকে শেকল দিয়ে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শেকল ও তালা দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক…

মাদ্রাসায় না ফেরায় বাড়ি থেকে ধরে এনে ছাত্রকে পিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসায় ফিরে না যাওয়ায় ১১ বছরের এক ছাত্রকে বাড়ি থেকে ধরে এনে বেত দিয়ে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। মারধরে আব্দুল্লাহ…

সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au