বাংলাদেশ

জেসিয়া ইসলাম মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫

  • 10:11 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
জেসিয়া ইসলাম মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫ (Press Releases)

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর: মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন জেসিয়া ইসলাম। প্রথম রানার-আপ হয়েছেন সাজরিয়া তাবাসসুম প্রমা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন সুমাইয়া হারুন।

হাজারো অনলাইন আবেদনের মধ্য থেকে চূড়ান্ত বাছাইয়ের পর ৯ জন প্রতিযোগী ফাইনালে অংশ নেন। সেখানে গ্রুমিং সেশন, ফটোশুট ও ব্যক্তিত্ব বিকাশের নানা কার্যক্রম শেষে চূড়ান্ত তিনজনকে বেছে নেওয়া হয়। এর মধ্যে জেসিয়া ইসলাম সেরা নির্বাচিত হন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ও আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ এবং আয়োজক প্রতিষ্ঠান শোকুবুতসুর প্রতিনিধিরা।

মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কেবল সৌন্দর্য ও প্রতিভার প্রদর্শনের প্ল্যাটফর্ম নয়; বরং সমাজে অর্থবহ অবদান রাখা, নারীর ক্ষমতায়ন এবং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতিও বহন করে। Press Releases

জেসিয়া ইসলাম বর্তমানে মাদকাসক্ত পথশিশুদের পুনর্বাসনে কাজ করছেন। অন্যদিকে সাজরিয়া তাবাসসুম প্রমা ও সুমাইয়া হারুনও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তারা সবাই এনজিওর সহযোগিতায় টেকসই পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আগামী ২৭ নভেম্বর জেসিয়া ইসলাম টোকিওতে অনুষ্ঠিতব্য মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

Press Releases

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au