Uncategorized

মিশিগানে চার্চে গুলিতে নিহত ৪, সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত

  • 11:09 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:২৩ বার
স্থানীয় সময় রোববার সকালে প্রার্থনার সময় এই হামলা চালানো হয়। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মরমন চার্চে বন্দুকধারীর গুলি ও আগুন দেওয়ার ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় রোববার সকালে প্রার্থনার সময় এই হামলা চালানো হয়।

পুলিশ জানায়, হামলাটি ঘটে “চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস” নামের একটি মরমন গির্জায়, যা ডেট্রয়েট থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের একটি শহরে অবস্থিত। তখন গির্জায় কয়েকশ মানুষ প্রার্থনায় অংশ নিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন ব্যক্তি গাড়ি চালিয়ে সরাসরি গির্জার ভবনের ভেতরে ঢুকে পড়ে এবং একটি অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করে। আতঙ্কে প্রার্থনারত মানুষজন ছুটোছুটি শুরু করলে গির্জার ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পুলিশ প্রধান উইলিয়াম রেনেই বলেন, “বন্দুকধারী কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গির্জায় আগুন লেগে যায়, এতে ভবনের ব্যাপক ক্ষতি হয় এবং কয়েকজন এখনো নিখোঁজ আছেন।” তিনি আরও জানান, গুলিতে আহত দুইজন পরে মারা যান।

সন্দেহভাজন হামলাকারীর পরিচয় শনাক্ত হয়েছে থমাস জ্যাকব স্যানফোর্ড (বার্টন, মিশিগান) হিসেবে। গুলিবিনিময়ের সময় গির্জার পার্কিং এলাকায় পুলিশের গুলিতে সে নিহত হয়। হামলার প্রায় আট মিনিট পর ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

রেনেই বলেন, “আমরা এখনো নির্ধারণ করার চেষ্টা করছি হামলা কখন শুরু হয় এবং কখন শেষ হয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হামলা।”

তদন্তকারীরা স্যানফোর্ডের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এবং তার ফোন রেকর্ড বিশ্লেষণ করছেন হামলার উদ্দেশ্য খুঁজে বের করার জন্য। ঘটনার তদন্তের নেতৃত্ব দিয়েছে এফবিআই, যারা ক্রাইসিস রেসপন্স টিম, বোমা বিশেষজ্ঞসহ একাধিক ইউনিট মোতায়েন করেছে।

মিশিগান রাজ্য পুলিশের মুখপাত্র কিম ভেট্টে বলেন, “ঘটনার পর কাছাকাছি আরও কয়েকটি স্থানে বোমার হুমকি পাওয়া গিয়েছিল, তবে সেসব জায়গা নিরাপদ ঘোষণা করা হয়েছে।”

গির্জার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রার্থনার সময় গুলির ঘটনায় আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমরা শান্তি ও দ্রুত আরোগ্য কামনা করছি।”

পুলিশ জানায়, ঘটনাস্থলে তদন্তে সহায়তার জন্য একশ এফবিআই এজেন্ট মোতায়েন করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তদন্তে এফবিআইয়ের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া Truth Social-এ ট্রাম্প লিখেছেন, “আমেরিকায় আবারও খ্রিস্টানদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হলো।”

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি একে “হৃদয়বিদারক” বলে মন্তব্য করেছেন, আর মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, “যে কোনো সহিংসতা, বিশেষ করে প্রার্থনাস্থলে, সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

দেশটির সাবেক সিনেটর ও বিশিষ্ট মরমন রাজনীতিক মিট রমনি ঘটনাটিকে “একটি গভীর ট্রাজেডি” বলে বর্ণনা করেন। তিনি বলেন, “আমার ভাই ও বোনেরা এবং তাদের গির্জা সহিংসতার লক্ষ্যবস্তু হয়েছে।”

ঘটনার তদন্ত এখনো চলমান। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামলার পেছনে একক ব্যক্তি নাকি কোনো সংগঠিত নেটওয়ার্ক জড়িত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

সাফের হ্যাটট্রিক মিশনে ভারত-মালদ্বীপের গ্রুপে বাংলাদেশ

মেলবোর্ন, ২২ এপ্রিল- দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রাখতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। টানা দুইবারের চ্যাম্পিয়ন দল এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নামছে, যেখানে…

মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

মেলবোর্ন, ২২ এপ্রিল- তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে তার দেড় মাস বয়সী শিশুকন্যাকে সঙ্গে…

কেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

মেলবোর্ন, ২২ এপ্রিল- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সামরিক অভিযান পুনরায় শুরু না করে শেষ মুহূর্তে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।…

পদ্মায় টহলরত পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

মেলবোর্ন, ২২ এপ্রিল- পদ্মা নদীতে টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত…

সবচেয়ে দয়ালু মানুষরাই কেন একা থাকেন, কি বলছে গবেষণা

মেলবোর্ন, ২২ এপ্রিল- মনোবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণাগুলো একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরছে। সবচেয়ে দয়ালু ও সহানুভূতিশীল মানুষরাই সবসময় ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে থাকেন না। তারা অন্যদের জন্য…

যুক্তরাষ্ট্রের এনএসএইচএসএস’র অ্যাম্বাসেডর হলেন মৌমিতা আচার্য

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিষয়ক সংগঠন ন্যাশনাল সোসাইটি অব হাই স্কুল স্কলারস (এনএসএইচএসএস)-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্কের কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুলের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au