অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান
চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…
মেলবোর্ন, ৩০ সেপ্টেম্বর- ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ইসলামিক স্কুল ভবন ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ৩৮ জন আটকা রয়েছেন বলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সিদোয়ারজো শহরে। খবর পেয়ে আত্মীয়স্বজন ও উদ্বিগ্ন পরিবার ভবনের চারপাশে ভিড় করেন, পাশাপাশি উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালাচ্ছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার বিকেলে নামাজের সময় শিক্ষার্থীরা জড়ো থাকার মুহূর্তেই ভবনটি হঠাৎ ধসে পড়ে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি সাংবাদিকদের জানান, “ভিকটিমের সংখ্যা ১০২ জন। এর মধ্যে ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তিনজন মারা গেছেন।” তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্যদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, প্রাথমিক হিসাবে এখনো ৩৮ জনকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিদোয়ারজোর একটি স্থানীয় হাসপাতালের প্রধান আতক ইরাওয়ান জানান, মঙ্গলবার জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ায় দুর্বল নির্মাণমান নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে। চলতি মাসের শুরুর দিকে পশ্চিম জাভায় একই ধরনের একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন। দেশটিতে ক্রমাগত ভবন ধসের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au