খেলা

আফগানদের বিপক্ষে নতুন শুরু চায় টাইগার অধিনায়ক জাকের

  • 2:58 am - October 02, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ অক্টোবর–এশিয়া কাপে শেষ মুহূর্তে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে সেই হতাশা পেছনে ফেলে আবারও মাঠে নামছে টাইগাররা। প্রতিপক্ষ এবার শক্তিশালী আফগানিস্তান, আর তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক জাকের আলী। নতুন দায়িত্বে থেকেই তিনি চোখ রাখছেন একদম নতুন শুরুর দিকে।

আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বসেরাদের কাতারে। রশিদ খান, নুর আহমেদ ও মোহাম্মদ গজনফরকে সামলানো সহজ হবে না বাংলাদেশের জন্য। তবে জাকের আলী জানালেন, প্রতিপক্ষ নয়—বাংলাদেশের মূল মনোযোগ নিজেদের ঘাটতি দূর করায়, বিশেষত ব্যাটিংয়ে।

জাকের বলেন, ‘মূল চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। গত সিরিজে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। তাই এবার মূল পরিকল্পনা হলো ব্যাটিং ইউনিট হিসেবে দায়িত্ব নেওয়া। এশিয়া কাপে আমরা সবচেয়ে বেশি ভুগেছি ব্যাটিংয়ে, তাই সেটাকেই প্রাধান্য দিচ্ছি।’

এশিয়া কাপে বাংলাদেশি টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। চার ইনিংসে মাত্র ৪০ রান করতে পেরেছিলেন পারভেজ হোসেন ইমন, পেয়েছেন দুইটি ডাকও। তানজিদ হাসান তামিম পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৬৭ রান, গড় ছিল ১৩। তার ওপর অধিনায়ক লিটন দাস ছিলেন চোটগ্রস্ত। তবে আশার কথা, সাইফ হাসান দারুণ ছন্দে আছেন। তাকে নিয়েই ভরসা রাখছেন অধিনায়ক। জাকের যোগ করেন, ‘সাইফ খুব ভালো করছে। আশা করি সে এই সিরিজেও রান করবে। পাশাপাশি অন্য ব্যাটাররাও এগিয়ে এলে সিরিজ আমাদের পক্ষে যাবে।’

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ মানেই লড়াই হবে সমানে সমান। এবারও ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে প্রশ্ন রয়ে গেল—ব্যাটিং ব্যর্থতার দাগ মুছে কি নতুনভাবে শুরু করতে পারবে বাংলাদেশ?

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au