বিজ্ঞান ও প্রযুক্তি

আপনাদের অফিসেই নেটওয়ার্ক নাই নাকি স্যার? কথা আসতেছে না কেন—টেলিটকের গণশুনানিতে গ্রাহক

  • 2:28 pm - October 02, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার

মেলবোর্ন, ২ অক্টোবর- টেলিটকের নেটওয়ার্ক সমস্যা নিয়ে আয়োজিত এক গণশুনানিতে গ্রাহকেরা ক্ষোভ উগড়ে দিয়েছেন। রাজধানীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনাদের অফিসেই নেটওয়ার্ক নাই নাকি স্যার? কথা আসতেছে না কেন!”—এই মন্তব্যে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হলেও নেটওয়ার্ক সমস্যার বাস্তবতা আবারও সামনে আসে।

গণশুনানিতে অংশ নেওয়া আরও অনেক গ্রাহক জানান, দেশের বিভিন্ন অঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক দুর্বল, ইন্টারনেটের গতি অত্যন্ত ধীর এবং কল ড্রপের সমস্যাও ব্যাপক। তারা অভিযোগ করেন, সরকারি অপারেটর হিসেবে ভরসা করলেও সেবার মান তাদের হতাশ করেছে।

দিনাজপুরের বিরল উপজেলার গ্রাহক মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘এই এলাকার কোথাও নেটওয়ার্ক কভারেজ নাই। এমবি কিনেও ব্যবহার করা যায় না। আধা ঘণ্টা দূরে দিনাজপুরে গিয়ে এমবি ব্যবহার করতে হয়।’

রাজশাহী বিভাগের একজন গ্রাহক টেলিটকের সেবার ভোগান্তির কথা তুলে ধরে বলেন, ‘আমার এলাকায় কারেন্ট গেলেই নেটওয়ার্ক হাওয়া। এক সেকেন্ডের জন্য কারেন্ট গেলেও নেটওয়ার্ক চলে যায়। টাওয়ারে ব্যাটারি ব্যাকআপ নাই।’

এদিন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই গণশুনানি। ১৫ জনের মতো গ্রাহক ও টেলিটকের স্থানীয় প্রতিনিধি এই শুনানিতে কথা বলার সুযোগ পান। গ্রাহকদের অভিযোগ, অনেকটা দায়সারাভাবে করা হয়েছে এই গণশুনানি। এ বিষয়ে পর্যাপ্ত ঘোষণাও দেওয়া হয়নি। এমনকি অংশীজনেরাও এই গণশুনানির বিষয়ে জানেন না।

এ সময় টেলিটক কর্তৃপক্ষ স্বীকার করে যে প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অবকাঠামোগত ঘাটতির কারণে এখনো কাঙ্ক্ষিত মানের সেবা দেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ, নতুন টাওয়ার স্থাপন এবং ৫জি পরিষেবার প্রস্তুতির মাধ্যমে সেবার মান উন্নত করার আশ্বাস দেন তারা।

গ্রাহকেরা আশা প্রকাশ করেন, প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে টেলিটক আবারও প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।

 

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au