বাংলাদেশ

ভাষাসংগ্রামী ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই

  • 5:18 am - October 03, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার
ভাষাসংগ্রামী ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ অক্টোবর- ভাষা আন্দোলনের অন্যতম সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন/ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী। তিনিই নিয়মিত আহমদ রফিকের চিকিৎসার খোঁজখবর রাখছিলেন।

এর আগে ১১ সেপ্টেম্বর সকালে আহমদ রফিককে ল্যাবএইড হাসপাতাল থেকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার তাঁকে বারডেমে স্থানান্তর করা হয়।
গত মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে ইসমাইল সাদী জানিয়েছিলেন, আহমদ রফিকের কিডনির জটিলতা ও কয়েকটি ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে। তিনি তখন অচেতন অবস্থায় ছিলেন এবং অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল।

আহমদ রফিক ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্য নিয়ে অন্যতম বিশিষ্ট গবেষক। তাঁর রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা শতাধিক, যার মধ্যে রয়েছে কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস ও গবেষণাধর্মী গ্রন্থ।

রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবে দুই বাংলায় তিনি সমানভাবে সমাদৃত ছিলেন। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন আহমদ রফিক। জীবনের শেষ পর্যন্ত তিনি রাজধানীর নিউ ইস্কাটনের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর স্ত্রী ২০০৬ সালে মারা যান। তাঁদের কোনো সন্তান নেই।

দেশের সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসে আহমদ রফিকের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এই শাখার আরও খবর

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au